ডেঙ্গু: ২০ দিনেই ১৯ মৃত্যু, শনাক্ত ৪৮১৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২১, ১৮:৩২আপডেট : ২০ আগস্ট ২০২১, ২৩:০০

চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। আর এ বছরে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে চলতি মাসের ১৯ জন ছাড়া গত জুলাই মাসে ১২ জনের মৃত্যুর কথা জানানো হয়। শুক্রবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়।

কন্ট্রোল রুম জানায়, চলতি মাসেই কেবল ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন চার হাজার ৮১৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় (১৯ আগস্ট সকাল ৮টা থেকে ২০ আগস্ট সকাল ৮টা) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২১ জন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২১২ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৯ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ১৯০ জন রোগী ভর্তি রয়েছেন। কন্ট্রোল রুম জানায়, এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪১টি হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ৯৪ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি আছেন ৯৬ জন।

এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন সাত হাজার ৪৭২ জন। তাদের মধ্যে ছয় হাজার ২৫১ জন ইতোমধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

/জেএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম