ডেঙ্গুতে আগস্টের ২১ দিনে ২৩ মৃত্যু, শনাক্ত ৫০৯২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২১, ২০:০২আপডেট : ২১ আগস্ট ২০২১, ২০:৩৯

ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। ৩৫ জনের মধ্যে জুলাই মাসে মারা গেছেন ১২ জন আর আগস্টের ২১ দিনে ২৩ জন। শনিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়।

কন্ট্রোল রুম জানায়, চলতি আগস্ট মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচ হাজার ৯২ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭৮ জন। এদের মধ্যে ঢাকা বিভাগে ২৫৭ জন আর অন্যান্য বিভাগে ভর্তি হয়েছেন ২১ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন এক হাজার ২০৬ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগের সরকারি ও বেসরকারি ৪১ হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ১১৯ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি আছেন ৮৭ জন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০ আগস্ট পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছেন সাত হাজার ৭৫০ জন। তাদের মধ্যে ছয় হাজার ৫০৯ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

/জেএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম