বিচারপতিদের নিয়ামক ভাতা বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২১, ১৯:৫৪আপডেট : ২৩ আগস্ট ২০২১, ১৯:৫৪

আদালতের বিচারপতিদের নিয়ামক ভাতা বাড়ানো হয়েছে।  সোমবার (২৩ আগস্ট) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সংক্রান্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক (বেতন এবং সুবিধাদি) আইন, ২০২১’ এর খসড়াও নীতিগত এবং চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় তিনি গণভবন থেকে ভার্চুয়ালি এবং অন্যান্য মন্ত্রীরা সচিবালয় থেকে যুক্ত ছিলেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান। 

তিনি জানান, ২০১৩ সালে কোর্টের রায় ছিল সামরিক শাসনের যে অধ্যাদেশগুলো, সেগুলো আইনে পরিণত করা, এটা বাস্তবে সেটাই। এটাকে ইংরেজি থেকে বাংলায় নিয়ে আসা হয়েছে। সেজন্য এটা ক্যাবিনেট একেবারে অনুমোদন দিয়েছে। এরপর পার্লামেন্টে যাবে।

সচিব জানান, প্রস্তাবিত আইনে হাইকোর্ট বিভাগের বিচারপতিদের জন্য ৫ হাজার টাকা, আপিল বিভাগের বিচারপতিদের জন্য ৮ হাজার এবং প্রধান বিচারপতির জন্য ২৫ হাজার টাকা নিয়ামক ভাতা নির্ধারণ করে দেওয়া হয়েছে। আগে এগুলো সার্কুলার দিয়ে পেতেন, এখন আইনে যুক্ত করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগের অধ্যাদেশকে বাংলায় রূপান্তর করে নতুন আইন করা হচ্ছে। আইন মন্ত্রণালয়ের সার্কুলারের আলোকে সুপ্রিম কোর্টের বিচারকদের কুক ও সিকিউরিটি ভাতা হিসেবে মাসে ১৬ হাজার টাকা করে দেওয়া হতো। এটিকে প্রস্তাবিত আইনে যুক্ত করা হয়েছে।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম