মান যাচাই করে কৃষিপণ্য রফতানির নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২১, ১৬:৪১আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১৭:২৫

গুণগত মান যাচাই করে বিদেশে কৃষিপণ্য রফতানির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৪ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে তিনি এ নির্দেশনা দেন বলে বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের জানান।

মঙ্গলবারের একনেক বৈঠকে আটটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এরমধ্যে কেন্দ্রীয় প্যাকিং হাউজে স্থাপিত উদ্ভিদ সঙ্গনিরোধ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে রূপান্তর প্রকল্প নিয়ে আলোচনাকালে প্রধানমন্ত্রী কৃষিপণ্য রফতানির আগে মান যাচাইয়ের কথা বলেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘বিদেশে মাছ বা অন্য যে কৃষিপণ্য পাঠাবেন, এগুলোর মানের প্রশ্ন আছে, স্বাস্থ্যসম্মত কিনা সেই প্রশ্ন আছে। বিদেশের বাজার ধরে থাকতে হবে। এজন্য আমাদের মানে এগুলো যাচাই করলে হবে না। এজন্য তিনি (প্রধানমন্ত্রী) বারবার সাবধান করেছেন এগুলো পাঠানোর, কিন্তু যত্ন করে পাঠাবেন। সব বিধিবিধান মেনে এটা পাঠাবেন।’

এ বিষয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ‘বর্তমানে কৃষি থেকে এক বিলিয়ন ডলার রফতানি আয় হয়। প্রধানমন্ত্রী সঠিকভাবে মান যাচাই করে কৃষিপণ্য রফতানি করতে বলেছেন। পাশাপাশি কৃষিপণ্য রফতানি বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। যাতে বিশ্বে বাংলাদেশের সুনাম আরও বাড়ে। পাশাপাশি কৃষিপণ্য রফতানির জন্য আরও সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি জানান, কৃষি সম্প্রসারণ অধিদফতর (ডিএই) প্রকল্পটি বাস্তবায়ন করবে। এর উদ্দেশ্য উদ্ভিদ সঙ্গনিরোধ কার্যক্রমে বালাই শনাক্তকরণে আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি স্থাপনের নিমিত্তে কেন্দ্রীয় প্যাকিং হাউজের বিদ্যমান ভৌত অবকাঠামো উন্নয়ন করা এবং কৃষিপণ্য রফতানি ত্বরান্বিত করার মাধ্যমে কৃষকের উৎপাদিত পণ্যের মূল্য প্রাপ্তিতে সহায়তা করা।

জানা গেছে, ১৫৬ কোটি ৩৫ লাখ টাকার প্রকল্পের অধীনে জানুয়ারি ২০২১ থেকে ডিসেম্বর ২০২৩ মেয়াদে ঢাকার শ্যামপুরে কেন্দ্রীয় প্যাকিং হাউজ নির্মিত হবে। প্রকল্পের আওতায় ৩ হাজার ৩১৫ বর্গফুট বিদ্যমান উদ্ভিদ সঙ্গনিরোধ ল্যাবরেটরি ভবন, ভৌত অবকাঠামো মেরামত, ল্যাবরেটরি (মাইকোলজি, ব্যাকটেরিওলজি, ভাইরোলজি, নেমাটোলজি, মাইক্রোবায়োলজি ইত্যাদি) যন্ত্রপাতি ক্রয় ও স্থাপন করা হবে। ১৮০ জন কর্মকর্তাকে স্থানীয় প্রশিক্ষণ ও ৬ কর্মকর্তাকে বিদেশে প্রশিক্ষণ দেওয়া হবে।

উদ্ভিদ ও উদ্ভিদজাত পণ্য আমদানি-রফতানিতে আন্তর্জাতিক উদ্ভিদ সংরক্ষণ কনভেনশনের স্ট্যান্ডার্ড সেটিং বডির প্রণীত বিধিবিধান অনুসরণ করার দক্ষতা অর্জন করতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বর্ণিতাবস্থায়, কৃষি মন্ত্রণালয়ের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদফতর (ডিএই) প্রস্তাবিত ‘কেন্দ্রীয় প্যাকিং হাউজে স্থাপিত উদ্ভিদ সঙ্গনিরোধ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে রূপান্তর’ শীর্ষক প্রকল্পটি সম্পূর্ণ সরকারি অর্থে বাস্তবায়িত হবে।

বন্যাপ্রবণ এলাকায় বেশি কালভার্ট

বন্যাপ্রবণ এলাকায় বেশি সংখ্যক কালভার্ট নির্মাণের নির্দেশনা না দিয়েছেন প্রধানমন্ত্রী উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, কেবল প্রাকৃতিক খাল বা ক্যানেল থাকলে সেখানেই কালভার্ট নির্মাণ করলে চলবে না, মাঝে মাঝে যেখানে প্রয়োজন কালভার্ট তৈরি করতে হবে। এতে পানির চলাচল বৃদ্ধি পাবে। জলাবদ্ধতা হবে না।

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম