১০ থেকে ১৫ মার্চ সুন্দরবন অভিমুখে লংমার্চ: আনু মুহম্মদ

বাগেরহাট প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০১৬, ২৩:৫৩আপডেট : ১৪ জানুয়ারি ২০১৬, ২৩:৫৬

অধ্যাপক ড. আনু মুহম্মদ

সুন্দরবন রক্ষায় তেল-গ্যাস- খনিজ সম্পদ বিদ্যুৎ- বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকে সারা দেশ থেকে আগামী ১০ থেকে ১৫ মার্চ সুন্দরবন অভিমুখে লংমার্চ করা হবে বলে ঘোষণা দিয়েছেন এই কমিটির সদস্য সচীব অধ্যাপক ড. আনু মুহম্মদ। বৃহস্পতিবার তেল-গ্যাস- খনিজ সম্পদ বিদ্যুৎ- বন্দর রক্ষা জাতীয় কমিটির এক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।

ড. আনু মুহম্মদ বলেন, আমরা বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরুদ্ধে নই। তবে তা সুন্দরবন ধ্বংস করে নয়। দেশের অন্যত্র বিদ্যুৎকেন্দ্র নির্মাণ সম্ভব। হাজার- হাজার কোটি টাকা খরচ করেও আর একটি ম্যনগ্রোভ সুন্দরবন তৈরি করা সম্ভব নয়। এটা সরকারকে বুঝতে হবে। সরকার এই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ থেকে সরে না এলে আগামী ৩০ বছরের মধ্যে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে।

তিনি আরও বলেন, উপকূলের সাড়ে ৪ কোটি মানুষের প্রাকৃতিক দূর্যোগের রক্ষাকবচ জীববৈচিত্র্যে ভরপুর বিশ্ববাসীর গর্ব- আমাদের সুন্দরবনকে বাঁচাতে সবাইকে রাস্তায় নেমে আসতে হবে। আন্দোলন করে সরকারকে সুন্দরবনবিনাশী রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধ করতে বাধ্য করা হবে।

কমিটির বাগেরহাট জেলা আহ্বায়ক রণজিৎ চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে  মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সরদার রুহিন হোসেন প্রিন্স, কমরেড আজিজুর রহমান, বাগেরহাটের সদস্য সচিব ফররুখ হাসান জুয়েল, মানিক লাল মজুমদার, তুষার কান্তি দাস প্রমুখ।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম