এবারও টিভি দেখে অধিবেশন কাভার করতে হবে গণমাধ্যমকর্মীদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২১, ১৫:৩৮আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১৬:০২

করোনাকালের অন্যান্য অধিবেশনের মতো সংসদের আসন্ন অধিবেশনে গণমাধ্যমকর্মীরা সংসদে গিয়ে সংবাদ সংগ্রহ করতে পারছেন না। বিগত অধিবেশনের মতো সংসদ টেলিভিশনের লাইভ দেখে তাদের সংবাদ সংগ্রহ করতে হবে। বুধবার (২৫ আগস্ট) সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১ সেপ্টেম্বর বিকাল ৫টায় একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন আহ্বান করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মহামারিজনিত ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনস্বার্থে অধিবেশনের সব কার্যক্রম ‘সংসদ বাংলাদেশ টেলিভিশন’-এর সরাসরি সম্প্রচার (লাইভ সম্প্রচার) থেকে কাভার করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে। করোনা পরিস্থিতিতে অধিবেশনকালীন গণমাধ্যমের সম্মানিত সাংবাদিকদের পাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

প্রসঙ্গত, করোনাকালীন অধিবেশনগুলো সংসদ ভবনে না গিয়ে টেলিভিশনে লাইভ দেখে সংবাদ সংগ্রহ করে আসছেন গণমাধ্যমকর্মীরা। গত বাজেট অধিবেশনেও এভাবেই তারা সংবাদ সংগ্রহ করেন। অবশ্য করোনার নেগেটিভ সনদ থাকা শর্তে বাজেট পেশ ও পাসের দিন সংসদ ভবনে প্রবেশের সুযোগ পেয়েছিলেন সাংবাদিকরা।

 

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
১০০ দিনে কেমন ছিল বিরোধীদলের ভূমিকা
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়
সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ উদ্বোধন
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম