শিগগিরই ভূমি ভবনের উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২১, ১৭:২৮আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১৭:২৮

রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবন কমপ্লেক্স আগামী মাসেই (সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করতে পারেন বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। বুধবার (২৫ আগস্ট) এই ভবনের সর্বশেষ অগ্রগতি কার্যক্রম পরিদর্শন করার সময় তিনি এ তথ্য জানান।

বুধবার গণমাধ্যমে পাঠানো ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৪ সালের ১৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমি মন্ত্রণালয় পরিদর্শনের সময় মন্ত্রণালয়ের সেবাদানকারী সব দফতর ও সংস্থাকে একই ছাদের নিচে এনে জনগণকে “এক জায়গায় সব সেবা” (ওয়ান স্টপ সার্ভিস) দেওয়ার ব্যবস্থা করতে নির্দেশ দেন। তার নির্দেশনার পর একই স্থানে ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত দফতর ও সংস্থাগুলোর স্থান সংকুলানের জন্য ভূমি ভবন কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়।

বুধবার (২৫ আগস্ট) ভূমিমন্ত্রীর প্রকল্প এলাকা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান। এ সময় ভূমি ভবনের প্রকল্প পরিচালক ও গণপূর্ত প্রকল্প সার্কেল-১ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. খালেদ হোসেন ভূমিমন্ত্রীকে ভবনের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। প্রকল্প পরিচালক মন্ত্রীকে জানান, ভূমি ভবন এখন দাফতরিক কাজ পরিচালনার জন্য পুরোপুরি প্রস্তুত।

ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত ভূমি সংস্কার বোর্ড, ভূমি আপিল বোর্ড এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতর ঢাকা শহরের ভিন্ন ভিন্ন জায়গায়। এ মন্ত্রণালয়ের আওতাভুক্ত বিভিন্ন দফতর ও সংস্থা ছাড়াও ভূমি মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের কার্যালয় ও একটি আধুনিক রেকর্ড রুমের সংস্থান এ ভূমি ভবন কমপ্লেক্সে রাখা হয়েছে। উক্ত অফিসগুলো একই ভবনে অবস্থানের ফলে ভূমি সংক্রান্ত সেবাদান ও সেবাগ্রহণ প্রক্রিয়া সহজতর হবে। ভবনটিতে বিশেষ ব্যবস্থা হিসেবে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টও স্থাপন করা হয়েছে।

ভূমি ভবন কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‍্যাল, বঙ্গবন্ধু কর্নার ও কর্মজীবী মায়ের সুবিধার্থে একটি ডে-কেয়ার সেন্টার স্থাপন করা হয়েছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় প্রায় ১৮০ কোটি টাকা। ১৩ তলাবিশিষ্ট মূল ভবনটির নির্মাণ এরিয়া প্রায় ৩২ হাজার ২০০ বর্গ মিটার।

 

/জেইউ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম