বাংলাদেশে ৮ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে ফেসবুক

হিটলার এ. হালিম
২৫ আগস্ট ২০২১, ২০:৪৩আপডেট : ২৫ আগস্ট ২০২১, ২১:৫৯

বাংলাদেশে এক বিলিয়ন ডলার (৮ হাজার কোটি টাকা) বিনিয়োগ করবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। দেশের ডিজিটাল অবকাঠামো খাতে ফেসবুক বিনিয়োগের এ আগ্রহ প্রকাশ করেছে। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এটা ছিল আলোচনার একেবারে প্রথম ধাপ। পরে আরও বিস্তারিত বলা যাবে আসলে তারা কোন কোন খাতে বিনিয়োগ করতে চায়। এক বিলিয়ন ডলার বিনিয়োগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, টাকার পরিমাণ এমনই হবে। তারা ডিজিটাল অবকাঠামোর কথা বলেছে। আমরা তাদের আগ্রহকে স্বাগত জানাই। মন্ত্রী যোগ করেন, বিভিন্ন দেশে ফেসবুক এ ধরনের বিনিয়োগ করে থাকে। তাদের আগ্রহের তালিকায় বাংলাদেশের নাম আছে। তার মানে ফেসবুক বাংলাদেশকে গুরুত্ব দিয়ে ভাবছে। তারা এখন এ দেশে ভ্যাট দেয়। বিনিয়োগ করতে চায়। এটা এ দেশের জন্য অন্যতম একটা দিক।

মোস্তাফা জব্বার জানান, ফেসবুক আগে বাংলাদেশকে গুরুত্ব দিতো না। কথাও শুনতে চাইতো না। ফেসবুকের সঙ্গে সম্পর্কের শিথিলতা দূর হয়েছে। তারা বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে। তথ্য চাইলে দিয়ে সহযোগিতা করছে। ফেসবুক বাংলাদেশের দিক থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে না। 

বাংলাদেশের লক্ষ্য যেহেতু ডিজিটাল বাংলাদেশ, ফলে বাংলাদেশ ফেসবুকের কাছে ডিজিটাল কানেক্টিভিটির ওপরে ফোকাস রাখতে বলবে। এ খাতেই বিনিয়োগ চাইতে পারে বাংলাদেশ। তবে বিষয়টি পুরোপুরি নির্ভর করছে বাংলাদেশ কী ধরনের প্রজেক্ট দিচ্ছে তার ওপর।

দেশের একজন প্রযুক্তি উদ্যোক্তা নিজের নাম পরিচয় প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে বলেন, আমার কাছে মনে হয়েছে ফেসবুক দেশের ডিজিটাল অবকাঠামো খাতেই বিনিয়োগ করবে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, দেশে এখন ফেসবুক ব্যবহারকারী ৪ কোটি ৮০ লাখের বেশি। এখানে তাদের বিশাল ব্যবসা রয়েছে। ফলে তারা চাইবে ব্যবহারকারীর সংখ্যা আরও বাড়াতে। সে কারণে তারা দুর্গম এলাকায় ইন্টারনেট পৌঁছাতে, কম টাকায় সোশাল প্যাকের অফারের মতো উদ্যোগ নিতে, কম দামের ডিজিটাল ডিভাইস সহজলভ্য করা, ফ্রি ওয়াইফাই জোন স্থাপন, ফেসবুক কেন্দ্রিক বিভিন্ন উদ্যোগে সহায়তাদানের মতো কাজ করতে পারে। 

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম