পঁচাত্তরে আওয়ামী লীগ নেতারা একটি ডাকের অপেক্ষায় ছিলেন: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২১, ২৩:৫৫আপডেট : ২৯ আগস্ট ২০২১, ২৩:৫৫

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগ নেতারা একটিমাত্র ডাকের অপেক্ষায় ছিলেন কিন্তু সেই ডাক বা আহ্বান তারা পাননি বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

রবিবার (২৯ আগস্ট) রাতে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটি আয়োজিত এক ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে অংশ নিয়ে তিনি একথা বলেন। আলোচনার বিষয় ছিল ‘সপরিবারে জাতির পিতার হত্যাকাণ্ডে মূল ষড়যন্ত্রকারী ও সুবিধা ভোগী কারা?’ 

আইনমন্ত্রী বলেন, জিয়াউর রহমান বিনা ভোটে প্রেসিডেন্ট হয়ে বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের  নিয়ে সরকার গঠন করেছিলেন। তিনি যে প্রকৃত মুক্তিযোদ্ধা নয় সেটা তার কাজেই প্রমাণিত হয়েছে। 

তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে একটি কমিশন গঠন করা হলে, সে কমিশন যে মতামত দেবে তা ইতিহাসে গুরুত্ব পাবে। সেজন্য ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে একটি নিরপেক্ষ কমিশন গঠন করে তার মাধ্যমে আজকের কথাগুলো ‘ফরমালাইজড’ করে নতুন প্রজন্মের জন্য রেখে যেতে হবে।

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়েবিনারে বিচারপতি এএইচএম সামসুদ্দিন চৌধুরী মানিক, আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ এমপি,আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার, অধ্যাপক ড. দেলোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

/বিআই/এনএইচ/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম