বায়ুদূষণে সাড়ে ৫ বছর আয়ু কমছে বাংলাদেশিদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৭আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ২১:১১

গড়ে সাড়ে পাঁচ বছর আয়ু কমেছে বাংলাদেশিদের। আর এর জন্য দায়ী বায়ুদূষণ। যুক্তরাষ্ট্রের শিকাগোভিত্তিক এনার্জি পলিসি ইনস্টিটিউট (ইপিআইসি) প্রকাশিত এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স (একিউএলআই) জানালো এ তথ্য।

ওই সূচকে টানা তিন বছরের মতো সবচেয়ে দূষিত শহরের তালিকায় আছে দিল্লি। তাতে বলা হয়, বায়ুদূষণে ভারতীয়দের ৪০ শতাংশেরই ৯ বছর করে আয়ু কমবে।

একিউএলআই আরও জানিয়েছে, সামগ্রিকভাবে বায়ুদূষণ কমানো গেলে বিশ্বের সবার গড় আয়ু অন্তত দুই বছর বেড়ে যাবে (৭২ থেকে ৭৪ হবে)।

এ গবেষণায় চীনের উদাহরণ দিয়ে বলা হয়েছে, ২০১১ সাল থেকে দেশটিতে বায়ুদূষণ কমছে। এর ফলও পেতে শুরু করেছে চীনারা। সেখানকার গড় আয়ু প্রায় ২ দশমিক ৬ বছর বেড়েছে।

বাতাসে বিষাক্ত কণার (পার্টিকুলেট ম্যাটার) (পিএম ২.৫)-এর উপস্থিতি পরিমাপ করেই এ গবেষণা চালানো হয়েছে। এ কণা তৈরি হয় মূলত গাড়ির ধোঁয়া জীবাশ্ম জ্বালানি থেকে। বাতাসে এর পরিমাণ কমানো গেলেই বাড়ানো যাবে গড় আয়ু, কমানো যাবে বায়ুদূষণজনিত রোগবালাই। সূত্র: রয়টার্স

/এফএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম