চতুর্থ দিনের মতো শনাক্তের হার ১০ শতাংশের নিচে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪২আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৯

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৩৯ জন এবং মারা গেছেন ৫৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৬ হাজার ৬৮৪ জনের এবং শনাক্ত হয়েছেন ১৫ লাখ ১৯ হাজার ৮০৫ জন। এ দিন করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৬৭ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৬০ হাজার ৭৫৪ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ৯ দশমিক ৬৯ শতাংশ। আজ নিয়ে টানা চতুর্থ দিনের মতো শনাক্তের হার ১০ শতাংশের নিচে রয়েছে। এর আগে ৬ সেপ্টেম্বর শনাক্তের হার ৯ দশমিক ৮২ শতাংশ, ৫ সেপ্টেম্বর ৯ দশমিক ৬৬ শতাংশ এবং ৪ সেপ্টেম্বর ৯ দশমিক ৮২ শতাংশ ছিল।   

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৬৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ১১ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৭৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৭ হাজার ৪৬৬টি, অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ২৩৩টি। এখন পর্যন্ত ৯১ লাখ ১৮ হাজার ৮৪৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। 

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১৯ জন পুরুষ এবং নারী ৩৭ জন। এখন পর্যন্ত পুরুষ ১৭ হাজার ২৩৯ জন এবং নারী মারা গেছেন ৯ হাজার ৪৪৫ জন। এখন পর্যন্ত মোট মৃত্যুর ৬৪ দশমিক ৪৬ শতাংশ পুরুষ এবং ৩৫ দশমিক ৪০ শতাংশ নারী।  

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়স বিশ্লেষণে দেখা যায়, এদের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৬ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৯ জন,  ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২০ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন রয়েছেন।  

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ২০ জন, চট্টগ্রামের ১৫ জন, রাজশাহীর ৩ জন, খুলনার ৬ জন, বরিশালের ৪ জন, সিলেটের ৫ জন, রংপুরের ২ জন এবং ময়মনসিংহের একজন।

২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৪৩ জন, বেসরকারি হাসপাতালে ১১ জন, বাসায় একজন। হাসপাতালে মৃত অবস্থায় আনা হয় একজনকে।

/এসও/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক