রাজধানীর সূত্রাপুরের পাতলা খান লেনে পুলিশের গুলিতে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তার নাম অজয় শীল (২৭)। তবে পুলিশের দাবি, গুলিবিদ্ধ যুবক ওই এলাকার বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে পাতলা খান লেনের একটি বাড়ির ছাদে পুলিশের অভিযানের সময় ওই যুবক আহত হন। সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাঁচ সন্ত্রাসী বাড়ির ছাদ থেকে রাস্তায় নেমে পুলিশ ভ্যান লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পুলিশের ধাওয়া খেয়ে চার সন্ত্রাসী পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে।
ওসি আরও বলেন, ওই যুবকের কাছে থেকে একটি পিস্তল এবং কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
/এআরআর/এসটি/ এমএসএম/
/আপ: আরএ/








