শাহবাগ মোড়ে বাসচাপায় আরও এক ছাত্রী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৬, ১৫:৩৬আপডেট : ১৬ জানুয়ারি ২০১৬, ১৭:৩৬

শাহবাগ মোড়

মৎস্য ভবনের সামনে বাসচাপায় এক স্কুল ছাত্রী নিহত হওয়ার সাত ঘণ্টার মাথায় রাজধানীর শাহবাগ মোড়ে বাসচাপায় প্রাণ গেল আরও একজনের। সাত নম্বর বাসের চাপায় খাদিজা আক্তর মিতু (১২) নামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে। তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শনিবার বিকাল ৪টার দিকে যাত্রাবাড়ী-গাবতলী রুটের আট নম্বরের একটি বাস তাকে শাহবাগ মোড়ে চাপা দেয়। শাহবাগ থানার এসআই মাহফুজ বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় বাসটির চালক শাহীন (২২)-কে আটক করে গণধোলাই দিয়েছে জনতা। তাকে বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনা সম্পর্কে এসআই মাহফুজ বলেন, বড় বোন আয়েশা ও ভগ্নিপতি ওমর ফারুকের সঙ্গে শিশু পার্কে বেড়াতে এসেছিল মিতু। শিশু পার্ক থেকে বের হয়ে রাস্তা পারাপারের সময় আট নম্বর বাস তাকে চাপা দেয়। মারাত্মক আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মিতুকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহত মিতু লক্ষণপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। এক সপ্তাহ আগে সে তার বোনের বাসায় বেড়াতে আসে।

নিহত খাদিজার বাবার নাম বাচ্চু মিয়া। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার মনহরগঞ্জ উপজেলার মান্দুরা গ্রামে।

এদিকে, রাজধানীর মৎস ভবনের সামনে বাসচাপায় ছাবিহা আক্তার সোনালী (১৫) নামে নবম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। রাস্তা পার হওয়ার সময় সোনালীকে একটি বাস চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যান। গাবতলী-যাত্রাবাড়ী রুটের ৮ নম্বর পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়।

 

/এআরআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম