‘মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৩আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৩

মাথাপিছু চাহিদা অনুযায়ী বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সংসদে সরকারি দলের শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০২০–২০২১ অর্থ বছরে মাছের উৎপাদন হয়েছে ৪৫ লাখ ৩ হাজার টন। বিবিএস'র তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের মাছের চাহিদার পরিমাণ দৈনিক মাথাপিছু ৬০ গ্রাম। চাহিদার বিপরীতে মাছ গ্রহণের পরিমাণ ৬২ দশমিক ৫৮ গ্রাম। ফলে মাথাপিছু মাছ চাহিদা অনুযায়ী বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।

শ ম রেজাউল করিম বলেন, অভ্যন্তরীণ মুক্ত জলাশয়, বন্ধ জলাশয় এবং সম্প্রসারিত সামুদ্রিক জলাশয়ে উৎপাদন ও ব্যবস্থাপনার জন্য সুনির্দিষ্ট কার্যক্রম নির্ধারণ করে তা বাস্তবায়নের ফলে মাছ উৎপাদনে বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে।

সরকারি দলের দিদারুল আলমের প্রশ্নের জবাবে শ ম রেজাউল করিম বলেন, মাছে ফরমালিন ব্যবহার রোধে মৎস্য অধিদফতর নিয়মিতভাবে বাজার পরিদর্শন, অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে আসছে। মৎস্য অধিদপ্তরের সীমিত জনবল দিয়ে বর্তমানে প্রতিটি মাছ বাজারে একটি ফরমালিন বুথ স্থাপন করা দুরূহ। তবে খাদ্যে ভেজাল রোধে মৎস্য অধিদফতর কর্তৃক স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম