পুলিশ অপরাধ করলে অনুকম্পা দেখানো হবে না: আইজিপি

গাজীপুর প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৬, ১৭:৪৬আপডেট : ১৬ জানুয়ারি ২০১৬, ১৭:৫৩

এ কে এম শহীদুল হক অপরাধ করলে পুলিশের প্রতিও কোনও অনুকম্পা দেখানো হবে না বলে জানিয়েছেন পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। তিনি বলেন, পুলিশ যদি ন্যূনতম অপরাধ করে, তা আমরা আমলে নেই। তাদের প্রতি নূন্যতম অনুকম্পা দেখানো হয় না। যত ঘটনাই ঘটেছে তাদের শাস্তি ও চার্জশিট দেওয়া হয়েছে। সাজা হয়েছে। শনিবার টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, সাধারণ পাবলিক যে অপরাধ করে, পুলিশ যদি সে অপরাধ করে, তাহলে তার চেয়ে বেশি শাস্তি আমরা দেই।
সম্প্রতি পুলিশে হাতে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা এবং সিটি করপোরেশনের এক কর্মকর্তাকে নির্যাতন প্রসঙ্গে তিনি বলেন, অতীতেও এ ধরনের বিছিন্ন ঘটনা ঘটেছে। পুলিশ একটি বিরাট বাহিনী। নানান ধরনের লোক এখানে আছে। কারও মেজাজ গরম কারও ঠাণ্ড থাকে। এ দুটি ঘটনায় পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে।
আইজিপি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, ইজতেমা শেষে যে সব বিদেশি মুসল্লি আরও ৪০ দিন বা তার চেয়েও বেশি সময় বাংলাদেশে অবস্থান করবেন, তাদের পর্যবেক্ষণে রাখা হবে। তাদের নিরাপত্তাও দেওয়া হবে। তাদের অনুরোধ করা হয়েছে, তারা যে এলাকায় চিল্লায় যাবেন, সে তালিকা যেন পুলিশকে দেওয়া হয়।  সে এলাকায় পুলিশ তাদের নিরাপত্তা দেবে এবং তাদের পর্যবেক্ষণে রাখা হবে। তারা যদি গ্রাম এলাকায়ও যান, তবু আমাদের পুলিশ তাদের নিরাপত্তা দেবে এবং পর্যবেক্ষণে রাখবে।

 আইজিপি বলেন, বিশ ইজতেমায় মুসল্লিরা আসেন শান্তি, কল্যাণ ও মুসলিম উম্মার কল্যাণ কামনায়। এখানে দুষ্কৃতকারীরা কোনও ধরনের কিছু করবে তা আমি বিশ্বাস করি না। তারা এমন সাহসও পাবে না,  সেই স্বামর্থ্যও তাদের নেই। বিশ্ব ইজতেমাকে ঘিরে সে ধরনের কোনও আশঙ্কা নেই। জনগণ জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ পছন্দ করে না। ইজতেমার আখেরি মোনাজাতের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত আইজিপি (ট্রেনিং) মো. মইনুর রহমান চৌধুরী, ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নুরুজ্জামান, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) শফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি (অপরাধ) মোহাম্মদ আলী, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রমুখ।

/এসএম/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম