সরাসরি ক্রয় প্রস্তাব দেওয়ার ক্ষমতা পেলেন প্রতিমন্ত্রীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৪আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩৩

প্রধানমন্ত্রী কোনও মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলে সেই মন্ত্রণালয় বা বিভাগের প্রতিমন্ত্রীরা সরকারি ক্রয় এবং অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে ক্রয় প্রস্তাব দিতে পারবেন।  বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রতিমন্ত্রীদের এই ক্ষমতা দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এর আগে প্রধানমন্ত্রী কোনও মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে থাকলে প্রতিমন্ত্রীরা ক্রয় প্রস্তাব দিতে পারতেন না।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, যেসব মন্ত্রণালয় ও বিভাগে প্রতিমন্ত্রী নিয়োজিত আছেন এবং প্রধানমন্ত্রী ওই মন্ত্রণালয় বা বিভাগের মন্ত্রীর দায়িত্বে আছেন, সেসব মন্ত্রণালয় বা বিভাগের সরকারি ক্রয় এবং অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত প্রস্তাব সরাসরি প্রতিমন্ত্রীর অনুমোদনে কমিটিতে উপস্থাপনের ক্ষমতা অর্পণ করা হলো।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, পূর্ত ও ভৌত কাজের ক্ষেত্রে উন্নয়ন ও অনুন্নয়ন ব্যয় ১০০ কোটি টাকা করে, পণ্য ও সেবা সংশ্লিষ্ট ক্ষেত্রে উন্নয়ন কাজে ১০০ কোটি টাকা, অনুন্নয়ন কাজে ৫০ কোটি টাকা এবং উন্নয়নমূলক পরামর্শক সেবার জন্য ৩০ কোটি টাকা ও অনুন্নয়ন পরামর্শক সেবা ক্রয়ে ২০ কোটি টাকা পর্যন্ত অনুমোদনের ক্ষমতা রয়েছে মন্ত্রীর হাতে। এই তিন খাতে নির্ধারিত টাকার বেশি হলে তা সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কমিটির অনুমোদন নিতে হয়।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক