রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৭আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৭

রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য কমনওয়েলথ দেশগুলোর সহায়তা চেয়েছে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের এক ভার্চুয়াল বৈঠকে তিনি জোটের মধ্যে আন্তঃবাণিজ্য, ভ্যাকসিনের সহজলভ্যতা ও জলবায়ু পরিবর্তন মোকবিলার আহবান জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য কমনওয়েলথ নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক ভূমিকার প্রশংসা করেন।

রোহিঙ্গাদের কেন ফেরত পাঠানো যাচ্ছে না সে বিষয়ে বৈঠকে সবাইকে অবহিত করেন পররাষ্ট্রমন্ত্রী। সেইসঙ্গে ভাসানচরে স্থানান্তরের বিষয়টিও জানান তিনি। প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগের জন্য কমনওয়েলথের সহযোগিতা চান পররাষ্ট্রমন্ত্রী।

যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী এলিজাবেথ ট্রাস বৈঠকে সভাপতিত্ব করেন। এর আগে গত মঙ্গলবার গায়ানার ওপর কমনওয়েলথ মিনিস্টেরিয়েল গ্রুপের বৈঠক হয়, যেখানে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সভাপতিত্ব করেন।

/এসএসজেড/এফএ/
সম্পর্কিত
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী