‘নির্বাচনে কোনও সহায়তা করতে পারে কিনা জানতে চায় আন্তর্জাতিক সম্প্রদায়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৩আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩৬

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনও সহায়তা করতে পারে কিনা সেটি জানতে চেয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। রবিবার (১৯ সেপ্টেম্বর) ডিক্যাব আয়োজিত ডিক্যাব টকে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘যেকোনও দেশের নির্বাচনের আগে আন্তর্জাতিক সম্প্রদায় কোনও সহায়তা করতে পারে কিনা সেটি জানতে চায়। আমি নিশ্চিত বাংলাদেশেও এটি হবে।’

মিয়া সেপ্পো জানান, ‘এই আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে রয়েছে জাতিসংঘ ও কয়েকটি দেশের রাষ্ট্রদূত।’

জাতিসংঘের এই আবাসিক প্রতিনিধি জানান, ‘বাংলাদেশের কিছু ক্ষেত্রে মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ উদ্বিগ্ন। এরমধ্যে রয়েছে নারীদের প্রতি সহিংসতা, বৈষম্য বৃদ্ধি।’ এটি একটি বৈশ্বিক সমস্যা বলেও উল্লেখ করেন তিনি।

মিয়া সেপ্পো বলেন, ‘আমরা আশা করি সরকার ডিজিটাল সিকিউরিটি আইন পুনর্বিবেচনা করবে’। এটি নিয়ে আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করছেন বলেও উল্লেখ করেন তিনি।

/এসএসজেড/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে