দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ডাকা আন্দোলন প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট করেছেন আইনজীবি ড. ইউনূস আলী। রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন। তবে কবে নাগাদ এর শুনানি হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।
গত ১১ জানুয়ারি থেকে দেশের ৩৭টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বেতন কাঠামো ও সম্মান বিষয়ে দাবি নিয়ে কর্মবিরতি পালন করে আসছে। এই আন্দোলনের বৈধতা চ্যালেঞ্জ করে এবং তা প্রত্যাহারের আবেদন জানিয়ে রিট আবেদনটি করা হয়।
/ইউআই








