শান্তি কামনায় শেষ হলো ইজতেমা

গাজীপুর প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৬, ১২:১৮আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ২০:২০

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হয়েছে। বেলা ১১টার দিকে শুরু হয় আখেরি মোনাজাত। শেষ হয় সাড়ে ১১টার দিকে।

দ্বিতীয় পর্বে মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি ও ভারতের আলেম মাওলানা মোহাম্মদ সা’দ। ইজতেমার প্রথম পর্বেও তিনিই আখেরি মোনাজাত পরিচালনা করেছিলেন।

আখেরি মোনাজাতে অংশ নিতে আজ ভোর থেকেই শীত উপেক্ষা করে লাখ লাখ মুসল্লি হেঁটে, বিভিন্ন যানবাহনে চড়ে ইজতেমা ময়দানে সমবেত হন। মুসল্লিদের নির্বিঘ্নে যাতায়াত সুবিধার জন্য শাটল বাস ও বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। মোনাজাত উপলক্ষে ভোর থেকে মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত ইজতেমা ময়দানের পার্শ্ববর্তী সড়কে গণপরিবহন চলাচল বন্ধ রাখা হয়েছে।

গাজীপুর পুলিশ জানিয়েছে, আখেরি মোনাজাত উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পাঁচ স্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রাখা হয়। মোনাজাতের পর দেশি-বিদেশি মুসল্লিরা যতক্ষণ পর্যন্ত মাঠ না ছাড়বেন, ততক্ষণ পর্যন্ত ইজতেমা ময়দানে নিরাপত্তার জন্য পুলিশ অবস্থান করবে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম