পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধতা পৃথিবীকে বাঁচাবে: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২১, ২২:১৯আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ২২:১৯

পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধতা পৃথিবীকে আরও বেশি দিন বাঁচিয়ে রাখতে সহায়ক হবে বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে রোটারি ইন্টারন্যাশনাল এবং ট্রিপল নাইন গ্লোবাল সংস্থা দু'টির যৌথ আয়োজনে ফ্রেন্ডস অভ আর্থ ও মিস আর্থ বাংলাদেশ দু'টি পরিবেশ বান্ধবতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। 

তথ্যমন্ত্রী এ সময় আয়োজকদের ধন্যবাদ এবং সম্মাননায় ভূষিতদের অভিনন্দন জানান। 

হাছান মাহমুদ বলেন, মানব সম্প্রদায়ের একমাত্র ধারক এই পৃথিবী গ্রহকে বাঁচিয়ে রাখতে তার প্রকৃতি ও পরিবেশ রক্ষার বিকল্প নেই। এই কাজে প্রয়োজন সকলের সম্মিলিত উদ্যোগ। 

তিনি বলেন, উন্নয়নশীল বিশ্বে নারীরা সরাসরি প্রকৃতি ও পরিবেশের সঙ্গে সম্পৃক্ত। পরিবেশের ক্ষতিতে তারা সরাসরি ক্ষতিগ্রস্ত হন। তাই এক্ষেত্রে নারীদের সচেতনভাবে এগিয়ে আসার বিকল্প নেই। 

রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর মোতাসিম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে মিস আর্থ বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর নায়লা বারী ও প্রধান উপদেষ্টা নোমান রবিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবেশ গবেষক ড. এ আতিক রহমান। 

অনুষ্ঠানে পাটের আঁশ থেকে পলিথিনের বিকল্প আবিষ্কারক ড. মোবারক আহমেদ খান, প্রকৃতি ও জীবন সংগঠনের কর্ণধার আব্দুল মুকিত মজুমদার, আবদুল্লাহ আবু সাঈদ, রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর মোতাসিম বিল্লাহ ফারুকী, পরিবেশ রক্ষা সংগঠক নায়লা বারী এবং ড. এস আই খানকে ফ্রেন্ডস অব নেচার এবং উম্মে জমিলাতুন নাইমাকে প্রথম মিস আর্থ বাংলাদেশ সম্মানে ভূষিত করেন অতিথি ও আয়োজকবৃন্দ। 

/পিএইচসি/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম