ব্যর্থ বিএনপি আন্দোলনে ৫শ’ নেতাকর্মীও পায় না: ওবায়দুল কাদের

কক্সবাজার প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৬, ১৬:৫০আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ১৬:৫০

কক্সবাজারে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরব্যর্থ বিএনপি আন্দোলনে এখন ৫শ’ নেতাকর্মীও পায় না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে বিএনপি’র শীর্ষ নেতাদের একযোগে রাজনীতি থেকে পদত্যাগ করা উচিত। রবিবার দুপুরে কক্সবাজারের পেকুয়ায় সাংবাদিকদের সঙ্গে তিনি এ সব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন,  সরকার পরিচালনা করেও বিএনপি সফল হয়নি। এখন বিরোধী দলে থেকেও তারা আন্দোলন-সংগ্রাম জমাতে পারেনি।তাদের মিছিল-মিটিংয়ে এখন মানুষ হয় না। তাই নেতা-কর্মীরা হতাশ।
সেতুমন্ত্রী আরও বলেন, বিএনপি’র শত্রু এখন বিএনপি নিজেই। তাদের দল ভাঙার জন্য তারা নিজেরাই যথেষ্ট। আওয়ামী লীগের প্রয়োজন নেই।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ৫ জানুয়ারির সংসদ নির্বাচনে না এসে বিএনপি ভুল করেছিল। এবার তারা তাদের ভুল বুঝতে পেরেছে। তাই তারা পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করেছে। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনেও অংশ নেবে বলে ঘোষণা দিয়েছে। এজন্য তাদেরকে ধন্যবাদ।
মন্ত্রী এর আগে সম্প্রতি সন্ত্রাসীদের হাতে নিহত হওয়া  পেকুয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি  শাহাবুদ্দিন ফরাজীর কবর জিয়ারত করেন।
/এআর/ টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম