একদিনে আরও ২১ মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২১, ১৭:৪১আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১৯:০৬

গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে। তবে বেড়েছে শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় (৩০ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) নতুন করে শনাক্ত হয়েছেন ৮৪৭ জন, যা গতকাল ছিল ৮৬০ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২১, গতকাল মারা যান ২৩ জন। গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার তিন দশমিক ৪৩ শতাংশ, গতকাল এই হার ছিল তিন দশমিক ২৪ শতাংশ।

শুক্রবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টার ২১ জনকে নিয়ে দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত মারা গেলেন ২৭ হাজার ৫৩১ জন এবং মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৫৬ হাজার ৭৫৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৬০ জন। তাদের নিয়ে মোট সুস্থ হলেন ১৫ লাখ ১৬ হাজার ৯০১ জন। 

দেশে এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৫ দশমিক ৯৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৪ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৪ হাজার ৭৯৮টি, আর পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৬৭০টি। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৭ লাখ ৫৫ হাজার ৯৬১টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৭১ লাখ ৮৬ হাজার ৬০৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৫ লাখ ৬৯ হাজার ৩৫৬টি।

মারা যাওয়া ২১ জনের মধ্যে পুরুষ ১২ জন আর নারী ৯ জন। দেশে এখন পর্যন্ত পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৬৬৮ জন এবং নারী ৯ হাজার ৮৬৩ জন।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১ জনের বয়স বিবেচনায় ৭১ থেকে ৮০ বছরের মধ্যে আছেন চার জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে চার জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আট জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুই জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন।

মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৯ জন, চট্টগ্রাম বিভাগের পাঁচ জন, খুলনা বিভাগের চার জন এবং রাজশাহী, বরিশাল ও সিলেট বিভাগের একজন করে।

২১ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৭ জন এবং বেসরকারি হাসপাতালে চার জন।

/জেএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম