দেশে পৌঁছেছে অ্যাস্ট্রাজেনেকার ৮ লাখ টিকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২১, ১৯:৪০আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১৯:৪৪

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি আরও ৭ লাখ ৯০ হাজার টিকা দেশে পৌঁছেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। শনিবার (২ অক্টোবর) বিকাল ৫টা ১০ মিনিটে জার্মানি থেকে টিকা নিয়ে কাতার এয়ারওয়েজের একটি বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।  

টিকা গ্রহণ করতে বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,গত বৃহস্পতিবার ( ৩০ সেপ্টেম্বর) পর্যন্ত দেশে টিকা এসেছে ৫ কোটি ৭০ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এর মধ্যে ৫ কোটি ২ লাখ ৪৫ হাজার ২৫৫ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে টিকা মজুত আছে ৬৮ লাখ ৩৯ হাজার ৮২৫ ডোজ।

এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ কোটি ৩৩ লাখ ২৫ হাজার ৭ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন এক কোটি ৬৯ লাখ ২০ হাজার ২৪৮ জন। আর পুরো সেপ্টেম্বরে দেওয়া হয়েছে ২ কোটি ৩৭ লাখ ১০ হাজার ৪৪ ডোজ। 

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন।

এছাড়া এখন পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৪ কোটি ৯০ লাখ ৮৭ হাজার ৭২৮ জন।

 

/জেএ/এমআর/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম