ক্যাসিনো রেখে বিদেশিদের জন্য ডেডিকেটেড পর্যটন জোন চায় সংসদীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২১, ১৫:৫৫আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ১৫:৫৫

দেশের পর্যটন এলাকায় বিদেশি পর্যটকদের জন্য ডেডিকেটেড ক্যাসিনোসহ তাদের বিনোদন উপযোগী সব ধরনের সুযোগ সুবিধা রেখে স্থাপনা নির্মাণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। সোমবার (৪ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে কমিটির সভাপতি আ. স. ম. ফিরোজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার জন্য আমরা একটি এক্সক্লুসিভ জায়গা নির্ধারণ করে সব সুযোগ সুবিধা রাখার ব্যবস্থা করতে বলেছি।’

পোশাক শিল্পে বাংলাদেশ এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের এখানে অনেক বিদেশি বায়ার আসেন। কিন্তু বিদেশিদের জন্য আমাদের এখানে অ্যামিউজমেন্টের কোনও ব্যবস্থা নেই। মুসলিম দেশেগুলোর দিকে তাকালে দেখা যাবে, তারা বিদেশি পর্যটকদের জন্য আলাদা ব্যবস্থা রেখেছে। আমরাও চাই, দেশে বিদেশি পর্যটক আসুক। তারা তাদের মতো করে ওই নির্ধারিত এলাকায় ঢুকবে—সেখানে বাংলাদেশের কোনও লোক যেতে পারবে না। সারা বিশ্বে যে ধরনের সুযোগ দেওয়া হয়, তাদের জন্য সেই সব সুযোগ সেখানে থাকবে। এতে করে বাংলাদেশকে মানুষ চিনতে পারবে।’

এ বিষয়ে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পর্যটন কেন্দ্রগুলোকে বিদেশি পর্যটকদের জন্য ‘ডেডিকেটেড ক্যাসিনো’সহ তাদের বিনোদন উপযোগী ব্যবস্থা রেখে স্থাপনা নির্মাণের জন্য কমিটি সুপারিশ করেছে।

বৈঠকে পর্যটন শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে কার্যকর উদ্যোগ গ্রহণে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহকে কাজে লাগানোর জন্য সুপারিশ করা হয়। এছাড়া, পর্যটন শিল্প বিকাশের স্বার্থে আন্তর্জাতিক পর্যটন সংস্থাসহ দেশি-বিদেশি ট্যুর অপারেটরদের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে তাদের সহযোগিতা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে।

কক্সবাজারের পর্যটন করপোরেশনের মোটেল শৈবাল, প্রবাল ও উপলকে একত্রিত করে মাস্টারপ্ল্যানের মাধ্যমে আধুনিক, আকর্ষণীয় এবং উন্নত সুযোগ সুবিধা সংবলিত পর্যটন স্থাপনা তৈরি এবং বৈঠকে কুয়াকাটার পর্যটন এলাকা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে অগোছালো স্থাপনা নির্মাণ বন্ধ করে মাস্টারপ্ল্যানের মাধ্যমে আধুনিক, আকর্ষণীয় এবং উন্নত সুযোগ সুবিধা সংবলিত পর্যটন স্থাপনা তৈরির সুপারিশ করা হয়।

এ বিষয়ে কমিটির সভাপতি বলেন, কক্সবাজারের তিনটি মোটেলে মোট সাড়ে ১৫ একর জমি। এর অবস্থানও একেবারেই বিচের কাছে। কিন্তু সেখানকার মোটেল তিনটিতে সেই ধরনের সুযোগ সুবিধা নেই। বেশিরভাগ রুমগুলো নন-এসি। পর্যটকরা সেখানে থাকতে চান না। এ জন্য আমরা তিনটি মোটেলকে একত্র করে বড় সব ধরনের সুযোগ সুবিধা সংবলিত স্থাপনা তৈরির সুপারিশ করেছি।

তিনি বলেন, কুয়াকাটা সমুদ্র সৈকতটিও দেশের অনন্য। এখানে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। ব্রিজটি উদ্বোধন হলে ঢাকা থেকে সেখানে যেতে মাত্র সাড়ে চার থেকে পাঁচ ঘণ্টা সময় লাগবে। এ জন্য আমরা বলেছি সেখানে আগামী ৬ মাসের মধ্যে এমন স্থাপনা তৈরি করা হোক, যাতে করে ৫ হাজার লোক থাকতে পারে।

আ. স. ম. ফিরোজ বলেন, পর্যটন একটি শিল্প। আমরা এই শিল্পের উন্নয়নে সব ধরনের সুযোগ দিতে চাই। এ জন্য যদি কোনও ব্যক্তি বা গ্রুপ এ খাতে বিনিয়োগ করতে চায় তাদের জন্য স্বল্প সুদে বড় অঙ্কের ঋণের ব্যবস্থা করতে বলেছি।

বৈঠকে পর্যটন শিল্পে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্প বাস্তবায়নের প্রতিবন্ধকতা দূর করার জন্য কমিটি সুপারিশ করে। বিদেশি পর্যটক আকর্ষণের জন্য ভিসা ও ইমিগ্রেশন পদ্ধতি সহজীকরণ এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।

ফিরোজ জানান, আমরা আজকের বৈঠকে যেসব সুপারিশ ও নির্দেশনা দিয়েছি, এটার অগ্রগতি নিয়ে ৬ মাস পর আবারও বসবো। ওই সময় আমরা দেখতে চাই তারা আমাদের নির্দেশনার কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে।

সভাপতি ফিরোজের সভাপতিত্বে কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, মো. মাহবুব উল আলম হানিফ, মির্জা আজম, মুহিবুর রহমান মানিক এবং নাহিদ ইজাহার খান বৈঠকে অংশ নেন। 

 

 

 

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
১০০ বই ডিজিটালাইজ করে ই-বুক সিস্টেম চালুর সুপারিশ 
সংসদে নতুন সাউন্ড সিস্টেম স্থাপনের সুপারিশ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ক্ষমতাসীন দলের সংসদীয় বৈঠক আজ, চূড়ান্ত হবে যেসব সিদ্ধান্ত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের