অভিনন্দনের উত্তরে পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মমতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২১, ১২:২১আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১২:২১

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সাম্প্রতিক উপনির্বাচনে জয়লাভের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে লেখা ড. মোমেনের অভিনন্দনবার্তার উত্তরে এ ধন্যবাদ জানান তিনি।

বাংলাদেশ অত্যন্ত কাছের উল্লেখ করে মমতা বলেন, ‘ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে চিন্তা-চেতনা-মননে আমরা একে অপরের অত্যন্ত আপন।’ এই সুসম্পর্ক আগামী দিনে খুবই যত্নের সঙ্গে তিনি লালন করবেন বলে চিঠিতে উল্লেখ করেন মমতা।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলার মানুষ বরাবর আমাদের ওপর আস্থা রেখেছেন, আবার রাখলেন। জনগণের এই ভরসা ও ভালোবাসাকে আমরা যোগ্য সম্মান দেবো। সুখে-দুঃখে সবসময় পাশে থাকব।’

মমতা বন্দ্যোপাধ্যায় ড. মোমেন ও তার পরিবারের সদস্যদের পূজার আগাম শুভেচ্ছা জানান।

/এসএসজেড/এফএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক