তারেক জিয়ার সন্ত্রাসের কাছে বিএনপি নেতারা জিম্মি: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২১, ১৯:২৮আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৯:২৮

তারেক রহমানের সন্ত্রাসের কাছে তার দলের নেতারা জিম্মি হয়ে আছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেছেন, তাদের যেভাবে নির্দেশনা দেওয়া হয়, তারা সে অনুযায়ী কাজ করেন।

মঙ্গলবার (৫ অক্টোবর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এক সেমিনারে এ কথা বলেন তিনি। ‘বঙ্গবন্ধুর দৃষ্টিতে শিক্ষকদের মর্যাদা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)।

হানিফ বলেন, ‘বিএনপিতে অনেক শিক্ষিত ব্যক্তি আছেন। যাদের মধ‌্যে পৈশাচিক মানসিকতা নেই। কিন্তু তাদের নেতা এমন মানসিকতা লালন করে রক্তের ওপর দিয়ে ক্ষমতায় যেতে চায়। তারেক জিয়ার সন্ত্রাসের কাছে উনারা জিম্মি।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা অশিক্ষিত ব‌্যক্তির নির্দেশনা অনুযায়ী কথা বলেন। এমনটা জাতি প্রত্যাশা করে না।’

আগামী নির্বাচন সকল দলের অংশগ্রহণে হোক- আওয়ামী লীগ সেটাই চায় জানিয়ে হানিফ বলেন, ‘জনগণ যাদের পছন্দ করবে তাদের প্রতি রায় দেবে। এটা মেনে নেওয়ার মানসিকতা নিয়ে নির্বাচন করুন।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। তত্ত্বাবধায়ক সরকার আসার সুযোগ নেই। সর্বোচ্চ আদালতের রায়ে সেই পদ্ধতি বাতিল হয়েছে। কেউ যদি চিন্তা করে মানুষ মেরে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে দাবি আদায় করা যাবে, তারা বোকার স্বর্গে বাস করছে।’

এ সময় শিক্ষার উন্নয়নে আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, ‘এবার সরকার ২৬ হাজার প্রাথমিক বিদ‌্যালয়কে জাতীয়করণ করেছে। ৩২৫টি হাইস্কুল এবং ৩৩১টি কলেজকে জাতীয়করণ করেছে। সাড়ে ৪ হাজার শিক্ষককে এমপিওভুক্ত করার মধ‌্য দিয়ে শিক্ষকদের প্রতি ‌যে শ্রদ্ধা, ভালোবাসা ও নৈতিক দায়িত্ব আছে সেটি পালন করেছেন বঙ্গবন্ধু কন‌্যা।’

হানিফ বলেন, শিক্ষকদের মধ্যে রাজনৈতিক বিভাজন শিক্ষার পরিবেশ নষ্ট করে। শিক্ষকদের রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, এমনটা হলে তারা সেই সম্মান ও মর্যাদার আসনে থাকবেন।

/পিএইচসি/এফএ/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের