‘সরকারের সমালোচনাকারীরা দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২১, ১৮:২২আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৮:৫৫

সরকারের সমালোচনাকারীরা দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, ‘আজ যারা সরকারের সমালোচনা করে, তারা একসময় দেশটাকে ধ্বংস করেছে। দারিদ্র্য, বৈষম্য, অন্যায়-অবিচার, হত্যায় দেশকে অন্ধকারে নিমজ্জিত করে রেখেছিল তারা। এখন তারা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্রকারীকে শক্ত হাতে মোকাবিলা করতে হবে।’

বুধবার (৬ অক্টোবর) রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম-মৃত্যু নিবন্ধন আয়োজিত ‘জাতীয় জন্ম ও মৃত্যু দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রোরেলসহ অনেক মেগা প্রকল্প এবং একশ’টি অর্থনৈতিক জোন ছাড়াও অনেক উন্নয়ন হচ্ছে। দেশে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন হয়েছে। এগুলো কি সফলতা নয়? এগুলো কি দেশের উন্নয়ন নয়? এসব উন্নয়ন বিএনপি চোখে দেখতে পায় না। এসব মেগা প্রকল্প বাস্তবায়ন হলে দেশের চিত্র পরিবর্তন হয়ে যাবে। দেশ ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাই পারেন মানুষের প্রত্যাশা পূরণ করতে বলেও জানান তিনি। 

অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম আরও সহজ করতে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়কে সক্ষম ও শক্তিশালী করার কাজ চলছে। ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগও নেওয়া হয়েছে।’

তাজুল ইসলাম বলেন, ‘জন্ম নিবন্ধন করা থাকলে যেকোনও সরকারি সুবিধা নেওয়া এবং দেওয়া সহজ হয়। যত দ্রুত জন্ম ও মৃত্যু নিবন্ধন করা যাবে, তত বেশি আমরা আপডেট থাকবো। রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়কে সক্ষম করার অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। আইন ও বিধিমালায় যদি কোথাও সমস্যা থাকে সেগুলোরও সমাধান করা হবে।’

তিনি বলেন, ‘অনেক সময় অনৈতিক পন্থা অবলম্বন করে জন্ম-মৃত্যু নিবন্ধন করা হয়ে থাকে। আইডি কার্ড দেওয়া এবং ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এটা যাতে না করতে পারে সেজন্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে।’

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিনামূল্যে করে দেওয়া যায় কিনা তা পর্যালোচনা করে দেখবে সরকার।’ তিনি জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে জাতীয় কমিটি রয়েছে, সেখানে বিষয়টি উত্থাপন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

তাজুল ইসলাম বলেন, ‘ডেঙ্গু ও করোনা—এই দুটি সমস্যা শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের। বিশ্ববাসী এই চ্যালেঞ্জ মোকাবিলা করছেন। বিভিন্ন দেশের করোনা ও ডেঙ্গু পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যাবে, বাংলাদেশ অনেক ভালো অবস্থানে আছে।’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা এবং সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করে জনপ্রতিনিধিদের মাধ্যমে ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একদিনে যে বিপুল সংখ্যক টিকা দেওয়া হয়েছে তা বিশ্বে বিরল। সবাই সম্মিলিতভাবে কাজ করছে বলেই মানুষ টিকা নিচ্ছে এবং স্বাস্থ্যবিধি মানার বিষয়ে আগের তুলনায় অনেক বেশি সচেতন হয়েছে।’

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, স্বাস্থ্য বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. কামাল হোসেন এবং বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি ভিরা মেনদোনকা বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে রেজিস্ট্রার জেনারেল মুস্তাকিম বিল্লাহ ফারুকী স্বাগত বক্তব্য রাখেন।

 

 

/এসএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
তাজুল ইসলামের বক্তব্য শুনবে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি
প্রসিকিউশনে ‘মামলা বাণিজ্য’: একে একে বেরিয়ে আসছে থলের বিড়াল 
অভিযোগগুলো সর্বতোভাবে মিথ্যা এবং ভিত্তিহীন: সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম