সেবা যত ডিজিটাল হবে মানুষের তত উপকার হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২১, ১৮:৫৪আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৮:৫৪

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, প্রবাসী কর্মীদের কল্যাণে দ্রুততম সময়ে সরকারি সকল সেবা প্রদান নিশ্চিত করতে হবে। সেবা যত ডিজিটাল হবে দেশের মানুষ তত উপকার পাবে। জনগণকে যথাযথ সেবা প্রদান করলে বঙ্গবন্ধু ও ৩০ লাখ শহীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হবে।

বুধবার (৬ অক্টোবর) মাইগভ র‍্যাপিড ডিজিটাইজেশন পদ্ধতিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ডিজিটাইজড সেবাসমূহের সার্ভিস ভ্যালিডেশন অ্যান্ড ইন্টিগ্রেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ইমরান আহমদ বলেন, সেবা সহজীকরণই ডিজিটাল সেবার মূল লক্ষ্য। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে ডিজিটাল সেবা এখন জনগণের দোরগোড়ায়।

একসেস টু ইনফরমেশন (এটুআই) এর সহযোগিতায় প্রবাসী কল্যাণ ভবনের ‘বিজয় ৭১’ হলরুমে মন্ত্রণালয় আয়োজিত দিনব্যাপী এ কর্মশালায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

এতে আরও উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম এনডিসি, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মো. বিল্লাল হোসেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জয়নাল আবেদীন মোল্লা মো. আব্দুল মান্নান, বেগম মাকসুরা নূর এনডিসি, যুগ্ম সচিব নাসরীন জাহান, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল হক প্রমুখ।

/এসও/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম