ঢাবি শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন শুরু

ঢাবি প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২১, ১২:৫৭আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১৩:০৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অনেক শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই। তাদের বিশেষ ব্যবস্থায় জাতীয় পরিচয়পত্র প্রদানের জন্য নিবন্ধন শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ১০টায় ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এই কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। 

জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির জন্য একটি নির্দেশিকা রয়েছে। ঢাবি উপাচার্য জানান, সাধারণ মানুষের ক্ষেত্রে যেসব শর্ত থাকে সেসবের অনেকটাই রাখা হয়নি। শর্তগুলো অনেক ক্ষেত্রে সহজ করা হয়েছে।

উপাচার্যের তথ্যানুযায়ী, বিশেষ ফর্মের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে তথ্য নিয়ে জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে। তিনি মনে করেন, ‘এর গুরুত্ব অপরিসীম। এটি একটি স্থায়ী সম্পদ। আবাসিক হল শিক্ষার্থীদের শনাক্তকারী ও যাচাইকারীর বিষয়গুলো নির্বাচন কমিশন (ইসি) পুরোপুরিভাবে নিশ্চিত হতে চায়।’

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষায়িত বুথ এটি। শিক্ষার্থীদের কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থাপনায় তাদের জাতীয় পরিচয়পত্র প্রদানের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাবি কর্তৃপক্ষের পক্ষ থেকে ইসি সচিব হুমায়ুন কবীরকে চিঠি পাঠানো এবং ইসি ডিজিকে অনুরোধ করার পর তারা এই ব্যবস্থা রেখেছেন।’

অনিয়ম এড়াতে প্রক্টরিয়াল টিম ও হল কর্তৃপক্ষকে বিশেষভাবে যত্নশীল থাকার আদেশ দিয়েছেন উপাচার্য।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম