ইসি গঠনে সার্চ কমিটির বিকল্প নেই: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২১, ১৪:৩৬আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১৬:৫৬

সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘কোভিডের কারণে এখন নতুন আইন করে ইসি গঠনের সুযোগ নেই।’

বৃহস্পতিবার (৭ অক্টোবর) ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব)-এর স্থায়ী ক্যাম্পাসে ‘স্মরণে শেখ মুজিব’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ইউল্যাব এর স্থায়ী ক্যাম্পাসে ‘স্মরণে শেখ মুজিব’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুর হক ও যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ (ছবি সাজ্জাদ হোসেন) আইনমন্ত্রী বলেন, ‘সম্প্রতি প্রধানমন্ত্রী তার সংবাদ সম্মেলনে পরিষ্কারভাবে বলেছেন, সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে। যখন সার্চ কমিটি গঠন করা হয়েছিল তখন রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলের অভিমত নিয়েছিলেন। সবাই রাজি হওয়ার পরেই সার্চ কমিটির গেজেট হয়েছিল। যদিও সার্চ কমিটির গেজেটটা আইন নয়, কিন্তু এটা যেহেতু সবার কনসেন্স নিয়ে করা হয়েছিল ও রাষ্ট্রপতির সিদ্ধান্তে হয়েছিল, সেটা কিন্তু আইনের কাছাকাছি। আমি এখনও বলছি, এটা আইন নয়, আইনের কাছাকাছি। তারপরও এই সার্চ কমিটি দ্বারা কয়েকজন নির্বাচন কমিশনার মনোনীত করা হয়েছিল এবং ইসি গঠন করা হয়েছিল।’

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আইনমন্ত্রী আনিসুল হক (ছবি সাদ্দিফ অভি) আনিসুল হক বলেন, ‘আজকে নতুন করে কিছু বলার অবকাশ নেই। আমি এমন কথা বলছি না যে ইসি গঠন নিয়ে যে আইনের কথা সংবিধানে বলা আছে, তা করবো না, কিন্তু করোনা পরিস্থিতি এবং এই ইসির মেয়াদ আগামী ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাবে। সবকিছু মিলিয়ে এখন আইন করে ইসি গঠন করা সম্ভব নয়। প্রধানমন্ত্রী যেটা বলেছেন সার্চ কমিটির মাধ্যমেই ইসি গঠিত হবে।’

এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সংলাপের বিষয়ে তিনি কিছু শোনেননি বলেও জানান।

/এসও/আইএ/এমওএফ/
সম্পর্কিত
মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দিচ্ছে: আইনমন্ত্রী
১ জুন রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হবে: আইনমন্ত্রী
নাসীরুদ্দীন পাটওয়ারীর ঘটনাকে রাজনৈতিকভাবে দেখছে বিএনপি: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম