জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ৪ শতাংশ: বিশ্বব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২১, ১৬:২৩আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১৬:২৩

করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবং রফতানি প্রবৃদ্ধি বিবেচনায় ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৪ শতাংশ হতে পারে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। তাদের মতে, প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকলে ২০২২-২০২৩ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৯ পর্যন্ত উন্নীত হতে পারে।

বিশ্বব্যাংকের দৃষ্টিতে, ‘জিডিপি প্রবৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনে ইতিবাচক ধারায় আছে বাংলাদেশ। গত একদশকে বিশ্বে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি। বিপুলসংখ্যক কর্মক্ষম তরুণ জনগোষ্ঠী, রফতানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পের শক্তিশালী অবস্থান এবং স্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতির সুবাদে এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে।’

১৯৯১ সালে বাংলাদেশে দারিদ্র্যের হার ছিল ৪৩ দশমিক ৩ শতাংশ। ২০১৬ সালে তা ১৪ দশমিক ৩ শতাংশে নেমেছে। মানব উন্নয়ন সূচকেও অনেক উন্নতি করেছে বাংলাদেশ।

বিশ্বব্যাংক উল্লেখ করেছে, ‘৫০তম জন্মদিনে মধ্যম আয়ের দেশ হওয়ার আকাঙ্ক্ষায় বাংলাদেশের প্রবৃদ্ধি ও উন্নয়নের সফল পথচলার রেকর্ড রয়েছে। ইতোমধ্যে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে দেশটির। ২০২৬ সাল থেকে সেই পথচলা শুরু হবে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্বব্যাংক ১৯৭২ সাল থেকে বাংলাদেশকে ৩০০ কোটি ডলারের বেশি সহায়তা দিয়েছে।

/জিএম/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম