জাপানি পররাষ্ট্রমন্ত্রীকে ড. মোমেনের শুভেচ্ছা

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ অক্টোবর ২০২১, ১১:৪৭আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১১:৪৭

তোশিমিতসু মোতেগি আবারও জাপানের পররাষ্ট্রমন্ত্রী হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

জাপানে বাংলাদেশ দূতাবাস জানায়, পররাষ্ট্রমন্ত্রী শুভেচ্ছা বার্তায় বাংলাদেশ-জাপান অংশীদারিত্বকে ‘ব্যাপক ভিত্তিক স্তর’ থেকে ‘কৌশলগত পর্যায়ে’ উন্নীত করতে টোকিওর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার দৃঢ় আগ্রহ প্রকাশ করেছেন।

ড. মোমেন দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে আরও সুসংহত করতে বিশেষ করে অবকাঠামো, আইসিটি, উচ্চ প্রযুক্তির পণ্য, ইলেকট্রনিক্স, গভীর সমুদ্রে মাছ ধরা এবং খনিজ সম্পদ আহরণ, বায়ো-টেক পণ্য, নবায়নযোগ্য জ্বালানি ও জনশক্তি নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন উদ্দীপনায় কাজ করার ওপর জোর দেন।

তিনি করোনা মহামারিতে বাংলাদেশকে ৩০ লাখ কোভিড-১৯ এর ভ্যাকসিন এবং অন্যান্য সহায়তা প্রদানের জন্য জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগির ব্যক্তিগত হস্তক্ষেপের আন্তরিক প্রশংসা পুনর্ব্যক্ত করেন। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ঢাকা ২০২২ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপনের অপেক্ষায় রয়েছে।

জাপানকে বাংলাদেশের সত্যিকারের এবং বিশ্বস্ত বন্ধু হিসেবে উল্লেখ করে ড. মোমেন গভীর কৃতজ্ঞতার সাথে বাংলাদেশের প্রতিষ্ঠা দিবস থেকে জাপান সরকার ও জনগণের অবিচল সমর্থনের কথা স্বীকার করেন। খবর বাসস

/ইউএস/
সম্পর্কিত
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
মোজতবা খামেনিকে নিয়ে যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীকে চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের অভিনন্দন
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম