ফেসবুকে জিম্বাবুয়ের পতাকার অবমাননা

সমালোচনার মুখে ছবিটি প্রত্যাহার করেছে টেলিটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০১৬, ১৭:৩৭আপডেট : ১৮ জানুয়ারি ২০১৬, ১৯:২৯

টেলিটক থ্রিজি ফেসবুকে নিজেদের পেজে জিম্বাবুয়ের জাতীয় পতাকা অবমাননার ছবিটি সোমবার প্রত্যাহার করেছে টেলিটক। এর আগে ১৫ জানুয়ারি জিম্বাবুয়ের জাতীয় পতাকার প্রতি চরম অবমাননাকর একটি ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবল তোপের মুখে পড়ে রাষ্ট্রীয় মালিকানার একমাত্র মোবাইল অপারেটর কোম্পানিটি। জিম্বাবুয়ের পতাকায় চুনকাম টেলিটকের

বাংলাদেশ জিম্বাবুয়েকে আবারও বাংলাওয়াশ করবে এমন একটি প্রতীকী ছবি গত ১৫ জানুয়ারি নিজেদের ফেসবুক পেজে পোস্ট করে টেলিটক থ্রিজি। যেখানে দেখা যায় একজন লোক দেয়ালে আঁকা জিম্বাবুয়ের জাতীয় পতাকা সাদা রং দিয়ে মুছে দিচ্ছে। সমালোচনার মুখে বিতর্কিত ছবিটি উঠিয়ে নেয় টেলিটক

ছবিটি একটি দেশের জাতীয় পতাকার প্রতি চরম অবমাননাকর বলে মন্তব্য করেন অনেকে। এ নিয়ে ফেসবুকে চলে তুমুল সমালোচনা। বিষয়টি বাংলা ট্রিবিউনের নজরে এলে বাংলা ট্রিবিউন ‘জিম্বাবুয়ের পতাকায় চুনকাম টেলিটকের, ফেসবুকে সমালোচনার ঝড়!’ শিরনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। এর দুই ঘণ্টা পরেই টেলিটক থ্রিজির পেইজে আর ছবিটি পাওয়া যায়নি।

/এমএমআর/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম