ঈদে মিলাদুন্নবীর ছুটি ২০ অক্টোবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২১, ১৬:৪৫আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১৮:৩০

সরকার পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) ছুটি ১৯ অক্টোবরের পরিবর্তে আগামী ২০ অক্টোবর (বুধবার) পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে। রবিবার (১৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দ্য ডিফারেন্স মিনিস্ট্রিস অ্যান্ড ডিভিশন্স-এর জনপ্রশাসন মন্ত্রণালয় অংশে ৩৭ নম্বর ক্রমিকের বিধানে দেওয়া ক্ষমতাবলে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি আগামী ১৯ অক্টোবরের পরিবর্তে ২০ অক্টোবর পুনর্নির্ধারণ করা হলো।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর সন্ধ্যায় অনুষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় জানানো হয়, বাংলাদেশের আকাশে কোথাও সফর মাসের চাঁদ দেখা যায়নি। সেই হিসাবে ২০ অক্টোবর ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দিয়ে নিয়ন্ত্রিত হয় বা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকারের অত্যাবশ্যক চাকরি হিসেবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এই ছুটি পুনর্নির্ধারণ করবে।

মুসলিম ধর্মাবলম্বীরা ১২ রবিউল আউয়াল মহানবী হজরত মুহম্মদ (সা.)-এর জন্ম ও মৃত্যু (ওফাত) দিবস হিসেবে পালন করেন। কারণ, এই দিনে রাসুল (সা.) ইন্তেকালও করেন। সেই হিসাবে আগামী ২০ অক্টোবর হবে ১২ রবিউল আউয়াল।

২০২১ সালের ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী, ৮ অক্টোবর রবিউল আউয়াল মাস শুরু ধরে ১৯ অক্টোবর (মঙ্গলবার) ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটি নির্ধারিত ছিল। কিন্তু এবার আরবি সফর মাস ৩০ দিনে শেষ হয় এবং রবিউল আউয়াল মাস শুরু হয় গত ৯ অক্টোবর। সেই হিসাবে এবার ঈদে মিলাদুন্নবী (সা.) ২০ অক্টোবর।

/এসআই/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম