শিক্ষকদের কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত বিকালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০১৬, ১১:৪৮আপডেট : ১৯ জানুয়ারি ২০১৬, ১২:২৪

প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষকদের বৈঠক

অষ্টম জাতীয় বেতন কাঠামোয় গ্রেড সমস্যা নিরসন ও অসংগতি দূর করার দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চলমান কর্মবিরতি প্রত্যাহারের বিষয়ে বিকালে সিদ্ধান্ত আসবে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের একদিন পর আজ মঙ্গলবার বিকাল ৫টায় সভা ডেকেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। সভা থেকে শিক্ষকদের আন্দোলন স্থগিত করার বিষয়ে ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফেডারেশনের মহাসচিব এ এস এম মাকসুদ কামাল বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা সন্তোষজনক হয়েছে। আজ বিকেল ৫টায় সভা করে তারা তাদের অবস্থান জানাবেন।

লাগাতার কর্মবিরতির অষ্টম দিন সোমবার বিকালে গণভবনে আন্দোলনরত শিক্ষকনেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। দাবি পূরণের আশ্বাস দিয়ে আন্দোলনরত ৩৭টি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী গতকাল বিকেলে অন্যান্য শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি শিক্ষকনেতাদেরও গণভবনে পিঠা উৎসবে দাওয়াত দেন। সেখানেই বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, মহাসচিব এ এস এম মাকসুদ কামালসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষকনেতার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৩ জানুয়ারি থেকে ছয় দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কালোব্যাজ ধারণ করে ক্লাস ও পরীক্ষা নেন। নতুন বেতন স্কেলে গ্রেডের সমস্যা নিরসনের দাবিতে  ১১ জানুয়ারি থেকে পূর্ণ কর্মবিরতিতে যান শিক্ষকরা।

 

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান