দেশের মানুষ কখনোই সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয়নি: প্রাণিসম্পদমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২১, ১৭:২৯আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৮:০৯

এ দেশের মানুষ কখনোই সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয়নি। যারা বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চায় তাদের অস্তিত্ব বিপন্ন হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

শনিবার (২৩ অক্টোবর) ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পরিকল্পনা প্রণয়ন ২০২১-২২ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার ও এস এম ফেরদৌস আলমসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

কর্মশালায় উপস্থাপিত ৬৫টি গবেষণা প্রস্তাবের মধ্যে তিনজন সেরা গবেষণা প্রস্তাব উপস্থাপনকারী বৈজ্ঞানিক কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে প্রাণিসম্পদমন্ত্রী বলেন, এ দেশের মানুষ কখনোই সাম্প্রদায়িকতা প্রশ্রয় দেয়নি। রাষ্ট্র গবেষণায় অনেক সুযোগ-সুবিধা দিচ্ছে। মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) সংশ্লিষ্টদের গবেষণার মাধ্যমে সর্বোচ্চ যোগ্যতার বিকাশ ঘটাতে হবে। গবেষণায় নতুন নতুন বিষয় ও তথ্য-উপাত্ত সংযোজন করতে হবে। আর শুধু গবেষণা করলেই হবে না, সে গবেষণার ক্ষেত্রকে সম্প্রসারণ করতে হবে। গবেষণালব্ধ সবকিছু ব্যবহারের ক্ষেত্র উন্মুক্ত করতে হবে।

/এসআই/এমএস/
সম্পর্কিত
শিক্ষিত যুবকরাও মাছ ধরার জন্য নদীতে যেতে পারেন: উপদেষ্টা
যৌথ বাহিনীর অভিযানে সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক
সাবেক মৎস্য মন্ত্রীসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম