বিএনপির দৃষ্টিসীমা এখন কুয়াশাচ্ছন্ন: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২১, ১৫:৫৪আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৬:৪০

অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতা দখলের দিবাস্বপ্ন ভেস্তে যাচ্ছে বলেই বিএনপির দৃষ্টিসীমা এখন কুয়াশাচ্ছন্ন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার (২৪ অক্টোবর) দুপুরে তার বাসভবনে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সরকারের উন্নয়ন এবং অগ্রগতি ও দেশ এগিয়ে যাওয়ার কোনও চিত্র বিএনপি দেখতে পায় না। শেখ হাসিনা সরকারের মেরুদণ্ড শক্ত। কারণ, সরকারের সঙ্গে জনগণ রয়েছে। কোনও দৃশ্যমান বা অদৃশ্য শক্তির কাছে বঙ্গবন্ধুকন্যা মাথা নত করেন না।’

তিনি বলেন,  ‘বিএনপির রাজনীতি চলছে অদৃশ্য সুতার টানে।’ দেশ নাকি এক অদৃশ্য শক্তি চালাচ্ছে, এ শক্তি নাকি বিএনপির ওপরে খবরদারি করছে, বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আসলে শেখ হাসিনার উন্নয়ন ও ভবিষ্যৎমুখী রাজনীতি বিএনপির সুবিধাবাদী রাজনীতির ওপর অমানিশার ছায়া ফেলেছে। বর্তমান সরকার কোনও দলের ওপর খবরদারি করে না, বরং সরকার পরিচালনাকে পবিত্র দায়িত্ব মনে করে।’

ওবায়দুল কাদের বলেন, ‘দেশে নাকি আতঙ্ক ও নির্মম রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে, বিএনপি নেতাদের এমন অভিযোগ ভিত্তিহীন।’  

তিনি বলেন, ‘বিএনপি নেতাদের এমন অভিযোগ চিরাচরিত ও কাল্পনিক, সরকারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলার আগে তাদের নিজেদের শাসনকালের কথা মনে করা উচিত। বিএনপি মহাসচিব গোস্বা করে ফেলেছেন, তিনি ক্ষোভের বশবর্তী হয়ে সরকারের বিরুদ্ধে কিছু শব্দমালার বিস্ফোরণ ঘটিয়েছেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘ধীরে ফখরুল সাহেব ধীরে, রেগে গেলেন তো হেরে গেলেন।’

ওবায়দুল কাদের মনে করেন, বর্তমানে দেশের মানুষ নির্ভয়ে এবং স্থিতিশীল পরিবেশে নিজ নিজ কর্মকাণ্ড এগিয়ে নিচ্ছে। জনগণ নয়, অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কারণে বর্ণচোরা, সুবিধাবাদী রাজনীতিবিদ এবং জনগণের সম্পদ লুণ্ঠনকারী আতঙ্কে আছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ধর্মকে পুঁজি করে বিভেদ সৃষ্টিকারী সাম্প্রদায়িক অপশক্তি আতঙ্কে রয়েছে। আতঙ্কে আছে আগুন সন্ত্রাসীরা। দেশের সাধারণ মানুষ আতঙ্কে নয়, বরং ভালো আছে, স্বস্তিতে আছে।’

তিনি বলেন, ‘যারা ক্ষমতায় থাকাকালে হাওয়া ভবন তৈরি করে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল, জনগণের অর্থ পাচার করে বিদেশে অর্থের পাহাড় গড়েছিল, পাচারকৃত অর্থে বিদেশে আয়েশি জীবনযাপন করেছে এবং করছে, তাদের কী বলবো?’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব প্রশ্ন রেখে বিএনপিকে আয়নায় নিজেদের চেহারা দেখার পরামর্শ দেন।

তিনি বলেন, ‘ক্ষমতায় থাকাকালে বিএনপি একজনও দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি, অথচ তারা আজ নতুন নতুন সবক দেয়।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘দলীয় পরিচয় যাই হোক, শেখ হাসিনার কাছে অনিয়মকারীর কোনও প্রশ্রয় নেই, যা তিনি ইতোমধ্যে প্রমাণ করেছেন।’

 

/পিএইচসি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী