শিশুশ্রম নিরসনে ১১২ এনজিও’র সঙ্গে চুক্তি কাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২১, ১৮:৫০আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৮:৫০

ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের কাজ শুরু হচ্ছে। আগামীকাল মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সম্মেলন কক্ষে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনের জন্য নির্বাচিত ১১২টি এনজিও’র সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হবে।

সোমবার (২৫ অক্টোবর) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান  চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ২৮৪ কোটি টাকা ব্যয়ে ঝুঁকিপূর্ণ শিশু শ্রম নিরসন প্রকল্পের শুরু হতে যাওয়া চতুর্থ পর্যায়ে এক লাখ শিশুকে ঝুঁকিপূর্ণ কাজ থেকে সরিয়ে আনা হবে। এক বছর মেয়াদী প্রকল্পে শিশুশ্রমে নিয়োজিত এক লাখ শিশুকে উপানুষ্ঠানিক শিক্ষা এবং কর্মমুখী প্রশিক্ষণ দেওয়া হবে। এ প্রকল্পের মাধ্যমে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত এসকল শিশুর বাবা-মাকে আর্থিক সহায়তা প্রদান করা হবে এবং প্রশিক্ষণ শেষে স্বাবলম্বী করার লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম