শূন্য বয়স থেকে চালু হচ্ছে এনআইডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২১, ১৯:২৭আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ২০:১৭

সরকার শূন্য বয়স থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চালুর পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আনতে কিছু আইনি জটিলতা আছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম’ আয়োজিত বিএসএফ সংলাপে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সচিবালয়ে সংগঠনের নিজস্ব কার্যালয়ে সংগঠনের সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে সংগঠনের সাধারণ সম্পাদক মাসউদুল হক উপস্থিত ছিলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মূল দুটি বিভাগ রয়েছে; এর একটি হচ্ছে জননিরাপত্তা বিভাগ এবং অপরটি সুরক্ষা ও সেবা বিভাগ। এই দুই বিভাগে ছোট-বড় মিলিয়ে বেশ কয়েকটি অনুবিভাগ করা হয়েছে। তার মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে আরেকটি বিভাগ যুক্ত হয়েছে। সেটি হচ্ছে জাতীয় পরিচয়পত্র কার্যক্রম। আমরা জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম ওভাবে শুরু করতে পারিনি। এখনও পরিকল্পনা চলছে কীভাবে সুষ্ঠুভাবে এটাকে এগিয়ে নিয়ে যাবো। হয়তো আরও কিছু দিন সময় লাগবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগে যারা ভোটার তাদেরই কেবল এনআইডি দেওয়া হতো। আমাদের নির্বাচন কমিশন ১৮ বছরের পর থেকে এনআইডি দিতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শূন্য বয়স থেকে এনআইডি চালুর পরিকল্পনা গ্রহণ করেছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসার কিছু আইনি জটিলতা দেখা দেওয়ায় ফাইল আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’

 

/এসআই/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
রামিসা হত্যার বিচার দ্রুত শেষের আশা, ‘ডলার’ সম্পর্কে তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
কী হচ্ছে জঙ্গল সলিমপুরে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম