পলিথিন লাইনারযুক্ত পাটের ব্যাগে ভর্তুকি বাতিলের সিদ্ধান্ত মন্ত্রিসভায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২১, ২০:১৩আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ২০:১৩

পলিথিন লাইনারযুক্ত পাটের ব্যাগ স্বাস্থ্যের জন্য নিরাপদ নয় বলে অভিমত দিয়েছে মন্ত্রিসভা। এ কারণে রাসায়নিক সার প্যাকেজিংয়ে পলিথিন লাইনারসহ পাটের ব্যাগ ব্যবহারে ভর্তুকি প্রদান সংক্রান্ত সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। 

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেণ মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সচিবালয়ের মন্ত্রিসভাকক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে সচিব জানান, ২০১৭ সালে আমাদের একটি সিদ্ধান্ত ছিল রাসায়নিক সার প্যাকেজিংয়ে পলিথিন লাইনারসহ মানসম্পন্ন পাটের ব্যাগ ব্যবহার করতে হবে। সে ক্ষেত্রে বিজিএমসিকে সরকার একটা ভর্তুকি দেবে। এটা ছিল ২০১৭ সালের সিদ্ধান্ত। তবে বিশেষজ্ঞদের মতে, পলিথিন লাইনারসহ পাটের ব্যাগ স্বাস্থ্যের জন্য নিরাপদ নয়। এ ব্যাগে সারের গুণাগুণও কমবে। যার নেতিবাচক প্রভাব পড়বে শস্যের ওপর। এ জন্য এ ব্যাগ আনা যাবে না।

/এসআই/এফএ/
সম্পর্কিত
পাবলিক টয়লেটের মান উন্নয়নে নীতিমালার খসড়া অনুমোদন 
রূপগঞ্জ ও কালীগঞ্জ যুক্ত হচ্ছে ঢাকায়
জ্বালানি সাশ্রয়ে জরুরি প্রয়োজন ছাড়া সশরীরে সরকারি সভা পরিহারের নির্দেশ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম