শাহ আমানত বিমানবন্দরেও পিসিআর ল্যাব শিগগিরই: প্রবাসী কল্যাণমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২১, ১৪:২০আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৪:২০

দেশের বিমানবন্দরগুলোতে র‍্যাপিড আরটি-পিসিআর ল্যাব না থাকায় বেশ ভোগান্তিতে পড়েছিলেন প্রবাসী শ্রমিকরা। নানা জটিলতা কাটিয়ে গেল মাসে ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে করোনাভাইরাস পরীক্ষায় পিসিআর ল্যাব চালু হয়েছে। খুব শিগগিরই চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও এ ধরনের ল্যাব চালুর বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

তিনি বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

শুক্রবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের আলআইন প্রদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এসব কথা বলেন। 

মন্ত্রী দূতাবাসের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সুযোগ পেলে সব প্রবাসী কর্মীর সঙ্গে কথা বলুন; যাতে করে সুবিধা-অসুবিধা যাচাই করে তাদের জন্য কাজ করা যায়।

মতবিনিময় সভায় প্রবাসীদের জাতীয় পরিচয়পত্রের দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, প্রবাসীরা যাতে সহজেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পান এবং প্রবাসীরা যে কোনও সময় দেশে গিয়ে আবেদন করতে পারেন— এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, কাউন্সেলর (শ্রম) ফাতেমা জাহান, কাউন্সেলর (শ্রম) আবদুল আলিম মিয়া ও প্রথম সচিব (শ্রম) লুৎফুন নাহার নাজিম প্রমুখ।

/এসও/ইউএস/
সম্পর্কিত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়ের বিশেষ সেল গঠন
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম