বুধবার সংসদের নবম অধিবেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০১৬, ২১:৪৯আপডেট : ১৯ জানুয়ারি ২০১৬, ২১:৫১

সংসদ বুধবার শুরু হচ্ছে চলতি দশম জাতীয় সংসদের নবম অধিবেশন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে  বিকেল সাড়ে ৪টায় নতুন বছরের প্রথম এ অধিবেশন শুরু হবে। এটি শীতকালীন অধিবেশন হিসেবেও পরিচিত। অধিবেশনের আগে বিকেল ৩টায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদসহ সার্বিক বিষয়ে সিদ্ধান্ত হবে।

সংসদ সচিবালয়ের আইন শাখা সূত্রে জানা গেছে, আসন্ন অধিবেশনে উত্থাপনের জন্য এ পর্যন্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ডেপুটি স্পিকার, মন্ত্রিসভার সদস্য, এমপি উচ্চ আদালতের বিচারকদের বেতনভাতা বৃদ্ধি সংক্রান্ত ৫টি বিলসহ মোট ১৫টি বিল পাওয়া গেছে। এ ছাড়া পূর্বের অধিবেশনগুলো থেকে ১২টি বিল কমিটিতে বিবেচনাধীন।
এর আগে ৪ জানুয়ারি বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে নবম অধিবেশন আহ্বান করেন। সংসদের কার্যসূচিতে দেখা গেছে প্রথম দিনের অধিবেশনে সভাপতিমণ্ডলি মনোনয়ন শোক প্রস্তাব ও রাষ্ট্রপতির ভাষণ অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতির সেই ভাষণের ওপর সংসদ সদস্যরা আলোচনা করবেন। গত ২১ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের খসড়ার অনুমোদন দেওয়া হয়। এর আগে গত ২৩ নভেম্বর দশম জাতীয় সংসদের ৮ম অধিবেশন শেষ হয়।

নতুন বছরের প্রথম অধিবেশনে অধিকাংশ সংসদ সদস্য রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে নিজ নির্বাচনি এলাকার বিভিন্ন বিষয় তুলে ধরার সুযোগ পাবেন।

/ইএইচএস/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম