ফ্রান্সে তিন জায়গায় গার্ড অব অনার দেওয়া হবে শেখ হাসিনাকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২১, ১৯:৩৭আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৯:৪৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্স সফর করবেন আগামী ৯ থেকে ১২ নভেম্বর। প্রথমে উদ্দেশ্য ছিল প্যারিসে ইউনেস্কো সদর দফতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি আন্তর্জাতিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেওয়া। কিন্তু ফ্রান্স কর্তৃপক্ষ যখন জানতে পারলো‑ শেখ হাসিনা সশরীরে প্যারিস আসছেন, তারা এটিকে সরকারি সফর ঘোষণা করলো।

বিষয়টি এখানেই শেষ নয়। এই সফরে প্রধানমন্ত্রীকে তিন জায়গায় গার্ড অব অনার প্রদান করা হবে, ফ্রান্সের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী উভয়ের সঙ্গেই শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক হবে।

সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, ‘সফরটি অনেক ব্যাপক। তিনটি জায়গায় প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান করা হবে।’

সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে উপযুক্ত দ্বিপক্ষীয় বৈঠক হবে। এছাড়া ফ্রান্সের অনেকগুলো কোম্পানি যারা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী, তাদের সঙ্গে বৈঠক হবে। আমরাও রফতানি বাড়াতে আগ্রহী বলে তিনি জানান।

তিনি বলেন, এয়ারবাসের সঙ্গে বৈঠক আছে, এভিয়েশন খাতের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক আছে। ফ্রান্সের ব্যবসায়িক অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক আছে।

একই সঙ্গে ইউনেস্কোর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান এই সফরের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে জানিয়ে তিনি বলেন, সফরের একটি তাৎপর্য হয়তো থাকতে পারে। ইউরোপিয়ান ইউনিয়নের একটি প্রভাবশালী দেশ হচ্ছে ফ্রান্স। ইইউতে পরিবর্তন হওয়ার পরে ফ্রান্সে প্রধানমন্ত্রীর এটি প্রথম সফর।

কতটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে জানতে চাইলে তিনি বলেন, আমরা এ মুহূর্তে বলতে চাইছি না। সফরের শেষ সময় পর্যন্ত নেগোসিয়েশন হয়, একটু অপেক্ষা করেন।

উল্লেখ্য, শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁর নামে আন্তর্জাতিক পুরস্কারটি বিজয়ী ব্যক্তি বা সংস্থাকে প্রদান করা হবে। প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য এ পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সশরীরে যোগ দিয়ে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দিতে পারেন বলে আশা করা যাচ্ছে। এছাড়া প্রাক্তন ফরাসি বাণিজ্যমন্ত্রী ও বিশ্ব বাণিজ্য সংস্থার সাবেক মহাপরিচালক প্যাসকেল ল্যামির আমন্ত্রণে প্যারিস পিস ফোরামের উচ্চ পর্যায়ের অধিবেশনে প্রধানমন্ত্রী যোগ দিতে পারেন|

/এসএসজেড/এমএস/
সম্পর্কিত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি