সয়াবিন তেল ও মসুর ডালের দাম বাড়িয়েছে টিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২১, ১৯:৫০আপডেট : ০২ নভেম্বর ২০২১, ২০:৪৬

সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সয়াবিন তেল ও মসুর ডালের দাম বাড়িয়েছে। এখন থেকে প্রতিলিটার বোতলজাত সয়াবিন তেল ১০০ টাকার পরিবর্তে ১১০ টাকা এবং ৫৫ টাকা কেজি দরের প্রতিকেজি মসুর ডাল বিক্রি হবে ৬০ টাকা দরে।

আগামীকাল বুধবার (৩ নভেম্বর) থেকে টিসিবি এই পণ্য দুটি বাড়তি দামে বিক্রি করবে। এর বাইরে ৫৫ টাকা কেজি দরে চিনি এবং ৩০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছে সংস্থাটি, যা অপরিবর্তিত রয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।

টিসিবির মুখপাত্র জানান, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সাধারণ আয়ের জনগণের সহায়তার জন্য দেশের মহানগর, জেলা ও উপজেলায় চারশ’ থেকে সাড়ে চারশ’ ভ্রাম্যমাণ ট্রাকে এই বিক্রি কার্যক্রম ২৮ নভেম্বর পর্যন্ত চলবে।

টিসিবি জানায়, একজন ক্রেতা একবারে সর্বোচ্চ ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ২ লিটার বোতলজাত সয়াবিন তেল ও আড়াই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

/এসআই/আইএ/এমওএফ/
সম্পর্কিত
দাম বাড়তেই ‘ম্যাজিক’, বাজারে ফিরলো উধাও সয়াবিন
বাড়লো সয়াবিন তেলের দাম
বোতলজাত সয়াবিনের সংকট, স্বস্তি নেই খোলা তেলেও
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম