সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের রুখে দেওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২১, ১৮:২৩আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৮:২৩

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এসময় তিনি সম্প্রীতি বিনষ্টকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে উল্লেখ করেন। বৃহস্পতিবার (৪ নভেম্বর)  বিকালে পোরশা উপজেলার ৬ নং মুর্শিদপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত সম্প্রীতি সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখতে চেয়েছিলেন। বাহাত্তরের সংবিধান ও বাস্তব জীবনেও এর প্রতিফলন ঘটিয়েছিলেন তিনি। এদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মানুষ। বঙ্গবন্ধুর বাংলাদেশে সাম্প্রদায়িকতার স্থান নেই।

তিনি বলেন, ধর্মীয় গোঁড়ামি নিয়ে যারা সংখ্যালঘুদের বাড়িতে চোরের মতো গভীর রাতে হামলা চালায়, আগুন দেয়, তারা মানুষ হতে পারে না। তারা সন্ত্রাসী, আর সন্ত্রাসীর কোনও দল ও ধর্ম নেই। সাম্প্রদায়িক সন্ত্রাসীদের রুখে দিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনকে সব সংগঠিত হতে হবে, সময় প্রস্তুত থাকতে হবে।

নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোফাজ্জেল হোসেন, উপজেলা চেয়ারম্যান মন্জুর মোর্শেদ এবং ৬ নং মুর্শিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশীদ বক্তব্য দেন।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম