২৪ ঘণ্টায় মৃত্যু আরও বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২১, ১৮:০১আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৮:০৮

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২১৫ জন এবং মারা গেছেন ৬ জন। এর আগে গতকাল রবিবার ৪ জন এবং আগের দিন শনিবার একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর। আজকের মৃতের সংখ্যা নিয়ে করোনায় এখন পর্যন্ত ২৭ হাজার ৯০১ জনের মৃত্যু হলো এবং শনাক্ত হলেন ১৫ লাখ ৭১ হাজার ২২৮ জন।

সোমবার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানে হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২০৯ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৫ হাজার ৩৪ জন। 

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ৭৪১টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৮১২টি। এখন পর্যন্ত এক কোটি ৪ লাখ ৯০ হাজার ৪১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। 

অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার এক দশমিক ২৮ শতাংশ এবং এখন পর্যন্ত ১৪ দশমিক ৯৮ শতাংশ শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ এবং মৃত্যু হার এক দশমিক ৭৮ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ৩ জন এবং নারী ৩ জন। তাদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন। 

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে ৪ জন এবং খুলনা বিভাগে ২ জন রয়েছেন। 

২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৪ জন এবং বেসরকারি হাসপাতালে ২ জন। 

 

/এসও/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম