গণ জাগরণ মঞ্চের পাকিস্তান দূতাবাস ঘেরাও কর্মসূচিতে বাধা, আটক ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০১৬, ১৬:৩৪আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ১৬:৪৫

গণ জাগরণ মঞ্চের পূর্ব ঘোষিত পাকিস্তান দূতাবাস ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এ সময় গণ জাগরণ মঞ্চের দু’কর্মীকে পুলিশ আটক করেছে। সংগঠনটির সক্রিয় কর্মী সাজু এ দাবি করেছেন।

বুধবার সোয়া তিনটার দিকে পাকিস্তান দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশ্যে গণ জাগরণ মঞ্চের কর্মীরা মিছিল নিয়ে গুলশানের দিকে যাত্রা করলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় তারা রাস্তা অবরোধ করে স্লোগান দিতে থাকে ও সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সমাবেশের কারণে যান চলাচল কিছুটা প্রতিবন্ধকতার মধ্যে পড়ে।  

গণ জাগরণ মঞ্চ সংক্ষিপ্ত সমাবেশে গণ জাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, পাকিস্তান দূতাবাস বাংলাদেশে জঙ্গি প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে। এই দূতাবাস জঙ্গিবাদের মদদদাতা ও জঙ্গি অর্থায়ন করে থাকে। এখন তারা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়েও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তাদের এই অপচেষ্টা রোধ করতে প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে। এদেশ থেকে পাকিস্তান দূতাবাস হটাতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের মাটিতে কোনও পাকিস্তানিকে থাকতে দেওয়া হবে না।
গণ জাগরণ মঞ্চের মিছিলে বাধা দেওয়ায় তাৎক্ষণিক সমাবেশে পুলিশের উদ্দেশে বক্তারা বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেবেন না। বাধা দিলে আবারও আসবো।তখন ঠেকাতে পারবেন না।
পাকিস্তান দূতাবাস ঘেরাও কর্মসূচিতে বাধা দেওয়ার প্রতিবাদে ওই সংক্ষিপ্ত সমাবেশ থেকে আগামী শুক্রবার দুপুর তিনটায় শাহবাগে প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

/সিএ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম