ভেজাল বন্ধ হলে অভিযানও বন্ধ হবে: খাদ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২১, ১৭:২৩আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৭:২৩

প্রশাসন প্রায়ই হোটেল-রেস্তোরাঁয় অভিযানে চালিয়ে জরিমানা আদায় করছে। এতে দোকানিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেছেন হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হোসেন। তার দাবির জবাবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, খাদ্যে ভেজাল বন্ধ হলে অভিযানও বন্ধ হবে।

মঙ্গলবার (৯ নভেম্বর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত এক কর্মশালায় তারা এসব কথা বলেন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ কর্মশালার আয়োজন করা হয়।

‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩ ও বিধি-প্রবিধি সম্পর্কে অবহিতকরণ এবং জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যম’ শীর্ষক সেমিনারের মূল প্রবন্ধে এ তথ্য জানানো হয়েছে। প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল রউফ মামুন।

কর্মশালায় খাদ্যমন্ত্রী বলেন, আপনারা উদ্বুদ্ধ হন। জনগণকে ভেজালমুক্ত খাবার দিন। তা হলে আইনশৃঙ্খলা বাহিনী আপনাদের কাছেও যাবে না।

মন্ত্রী বলেন, জাপান সরকারের উন্নয়ন সংস্থা জাইকার সহযোগিতায় নিরাপদ খাদ্য পরিবেশনের লক্ষ্যে একটি ল্যাবরেটরি স্থাপনে সমঝোতা স্মারক সই হয়েছে। জনগণকে বাঁচাতে সবাইকে ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য সরবরাহ ও গ্রহণের অঙ্গীকার করতে হবে।

/এসআই/এফএ/
সম্পর্কিত
বাজারে নকল পণ্যের ছড়াছড়ি, চিনবেন কীভাবে
সাংবাদিক কর্মশালায় বক্তারাফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং কমাবে অসংক্রামক রোগের ঝুঁকি
খাদ্যশস্যের মজুত সন্তোষজনক: খাদ্যমন্ত্রী 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম