নবম অধিবেশন শুরু, চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০১৬, ১৭:০৩আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ১৭:০৫

জাতীয় সংসদ চলতি দশম সংসদের নবম অধিবেশন অধিবেশন বুধবার শুরু হয়েছে। জাতীয় সংসদের স্পিকার ড, শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল ৪ টায় এ অধিবেশন শুরু হয়।  অধিবেশন শুরুর আগে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদের মেয়াদকাল নির্ধারণ করা হয়। বছরের প্রথম অধিবেশন আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত  চলবে বলে সিদ্ধান্ত হয়েছে।
এদিকে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অধিবেশনে যোগ দিয়ে বিকাল ৪টা ৫০ মিনিটে তার ভাষণ শুরু করেন। এ সময় সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচএম এরশাদসহ অধিকাংশ সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রতিদিন বিকাল সাড়ে চারটা থেকে সংসদের বৈঠক শুরু হবে বলে সিদ্ধান্ত হয়। বৈঠকে স্পিকারকে প্রয়োজনে অধিবেশনের মেয়াদ বাড়ানো-কমানোর দায়িত্ব দেওয়া হয়েছে। সংসদে রাষ্ট্রপতির দেওয়া ভাষণের ওপর ৪৫ ঘণ্টা আলোচনারও সিদ্ধান্ত নিয়েছে কার্য উপদেষ্টা কমিটি।

/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক